
মোঃ নাসিম, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: মুসল্লিদের ওজু ও স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে চাঁপাইনবাবগঞ্জের নাচোল কৃষি ডিপ্লোমা কলেজ জামে মসজিদে ওযুখানা ও টয়লেট নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ওয়ার্ল্ড অ্যাসেম্বলি অব মুসলিম ইয়ুথ (WAMY), বাংলাদেশ-এর তত্ত্বাবধানে এবং সার্বিক অর্থায়নে এ নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের ফলক উন্মোচন ও উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাচোল পৌরসভার আমীর ও মেয়র পদপ্রার্থী মো. মনিরুল ইসলাম। প্রকল্পটির সহজ ও সুষ্ঠু বাস্তবায়নে তিনি সার্বিক সহযোগিতা প্রদান করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:
মো. ইয়াহিয়া খালেদ, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা
ডা. মো. রফিকুল ইসলাম, নায়েবে আমীর, নাচোল পৌর শাখা
ইসমাইল হোসেন, সহকারী সেক্রেটারি, নাচোল পৌর শাখা
মো. মনিরুল ইসলাম, সাবেক কাউন্সিলর (১ নম্বর ওয়ার্ড), নাচোল পৌরসভা

এ সময় স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে বক্তারা জানান, মসজিদে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের ওজু ও শৌচাগারের দীর্ঘদিনের সমস্যা দূর করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজ দ্রুত শেষ হলে এখানে নিয়মিত নামাজ আদায় করতে আসা শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের ধর্মীয় কার্যক্রমে ব্যাপক সুবিধা হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।#