1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময় - দৈনিক সবুজ নগর
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ:
পবার হরিপুর ইউপি চত্ত্বরে সাংবাদিককে হত্যাচেষ্টা ও মানহানির অভিযোগ ঠাকুরগাঁওয়ে সেন্ট মাদার তেরেজা স্কুলে বিজ্ঞান মেলা ও বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন চলমান সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান রিজভীর বাঘায় প্লাবিত চকরাজাপুরে ১০০ বন্যার্ত পরিবারের মাঝে আনসার-ভিডিপির ত্রাণ বিতরণ নাচোলে জামায়াতে ইসলামীর ‘যুব সমাবেশ–২০২৬’ ও বনভোজন অনুষ্ঠিত লালপুরে গ্রামীণফোন টাওয়ারের চুরি হওয়া তামার তার উদ্ধার, গ্রেফতার ১ বিদেশি বিনিয়োগকারীদের নজরে পঞ্চগড়ের দেবীগঞ্জ ইকোনমিক জোন ও বন্ধ চিনিকল নওগাঁর আত্রাইয়ে তিন মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধন সরকারি কালীগঞ্জ শ্রমিক কলেজ ছাত্রদলের দিবা-রাত্রি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত দেবহাটার কামটায় রাতের আঁধারে দুর্ধর্ষ চুরি: স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে ওসির মতবিনিময়

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি : রাজশাহীর বাগমারা থানায় যোগদানকারী নবাগত ওসি তৌহিদুল ইসলামের সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বাগমারা প্রেসক্লাব কার্যলয়ে এই মতবিনিময় সভার আযোজন করা হয়।

প্রেসক্লাবের আহবায়ক আকবর আলীর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,বাগমারা থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম, উপ-পরিদর্শক সুব্রত, উপ-পরিদর্শক আব্দুল মজিদ, প্রেসক্লাবের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক নাজিম হাসান, সদস্য সচিব আব্দুল মতিন, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলতাফ হোসেন মন্ডল,ইউসুফ আলী সরকার, সাবেক সাধারন সম্পাদক রাশেদুল হক ফিরোজ,হেলাল উদ্দিন,মাহফুজুর রহমান প্রিন্স, সাংবাদিক জিল্লুর রহমান দুখু, নুর কুতুবুল আলম, শামীম রেজা, ফারুক আহম্মেদ,রতন কুমার প্রমূখ।

এর আগে ওসি তৌহিদুল ইসলাম বাগমারা উপজেলার আইনশৃংখলাসহ বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় গুলো তুলে ধরে কর্মরত গণমাধ্যম কর্মীদের সহযোগীতা কামনা করে বলেন, আমি প্রায় দুই মাস যাবত বাগমারা থানায় যোগদান করেছ্ি কিন্তু আপনাদের সাথে পরিচিতি হয়ে উঠতে পারিনি। এই জন্য আমি আন্তরিক ভাবে দু:খিত।

এছাড়া আমি দেশে অনেক থানায় যোগদান করেছি। কিন্তু বাগমারার সাংবাদিকদের মত ভালো মনের মানুষ কথাও পায়নি। আসলে তারা ভালো মনের মানুষ। আমি যতদিন এই থানায় আছি আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং পাশাপাশি পুলিশ সাংবাদিক এক হয়ে কাজ করলে সমাজ থেকে বেশিরভাগ অপরাধ নির্মূল করা সম্ভব হবে বলে জানান তিনি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট