1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
পবার হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, পরিদর্শনে সত্যতা পেলেন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আ’লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ পবার হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, পরিদর্শনে সত্যতা পেলেন উপজেলা প্রকৌশলী বদরগঞ্জে দোকান চুরি করতে গিয়ে ঝাঁপ কেটে মালামালসহ হাতেনাতে আটক ১ গোদাগাড়ীতে বীজ ও সার বিতরণ: ১৮ হাজার ৩৯০ জন কৃষক পেলেন প্রণোদনা বাঘায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে এক লাখ টাকা জরিমানা আত্রাইয়ে বিএনপির প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ অনুষ্ঠিত রাজশাহী কলেজ ছাত্রলীগ কর্মী আটক করে পুলিশের কাছে সোপর্দ বিজিবি অভিযান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বাগমারায় যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

পবার হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়ম, পরিদর্শনে সত্যতা পেলেন উপজেলা প্রকৌশলী

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহীর পবায় হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়মের অভিযোগে পরিদর্শনে যাওয়া উপজেলা প্রকৌশলী ও এলাকাবাসী।

রাজশাহীর পবা উপজেলার হরিপুরে রাস্তা নির্মাণকাজে ব্যাপক অনিয়মের সত্যতা পাওয়া গেছে। পবার হরিপুরে রাস্তা নির্মাণে অনিয়ম করে নির্ধারিত ১ নম্বর খোয়ার পরিবর্তে ৩ নম্বর খোয়া, নিম্নমানের বালু এবং পুরোনো মাটি ও রাবিশ পুনরায় ব্যবহারের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী নির্মাণকাজ বন্ধ করে দেন। পরে সরেজমিনে কাজ পরিদর্শন করে অনিয়মের বিষয়টি দেখতে পান পবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী। এ সময় তিনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্ক করে নির্ধারিত নিয়ম ও শিডিউল অনুযায়ী কাজ সম্পন্ন করার নির্দেশ দেন।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের আনারুলের বাড়ি থেকে হাসিনুরের বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ মিটার সড়ক নির্মাণকাজ পরিদর্শন করেন উপজেলা প্রকৌশলী। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পবা উপজেলা কার্যালয়ের আওতায় সড়কটির নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নির্মাণকাজ শুরুর পর থেকেই ধীরগতির পাশাপাশি নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হচ্ছে। রাস্তা থেকে আগে তুলে রাখা পুরোনো মাটি ও রাবিশ পুনরায় ব্যবহার করে সড়কে বিছিয়ে দেওয়া হচ্ছে। এতে নির্মাণাধীন সড়কটির স্থায়িত্ব ও গুণগত মান নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

এলাকাবাসী জানান, প্রকল্পের শিডিউল অনুযায়ী ১ নম্বর খোয়া ব্যবহারের কথা থাকলেও সেখানে ৩ নম্বর খোয়া ব্যবহার করা হচ্ছিল। পাশাপাশি নিম্নমানের ও পচা বালু দিয়ে কাজ করার অভিযোগ রয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তায় কাদা জমে চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে। এসব অনিয়মের প্রতিবাদে তাঁরা নির্মাণকাজ বন্ধ করে দেন।

স্থানীয় বাসিন্দা মো. মনিরুল ইসলাম বলেন, কাজ বন্ধ হওয়ার পর উপজেলা প্রকৌশলী ঘটনাস্থলে এসে নির্মাণকাজের অনিয়ম দেখেছেন। তিনি প্রয়োজনীয় সংশোধনের মাধ্যমে রাস্তাটি সঠিকভাবে নির্মাণের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান তাঁর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করছে না বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় বাসিন্দা হযরত আলী বলেন, ‘আমরা চাই, রাস্তাটি নিয়ম অনুযায়ী স্থায়ী ও টেকসইভাবে নির্মাণ করা হোক। নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করলে সরকারি অর্থের অপচয় হবে। কয়েক দিনের মধ্যেই রাস্তা নষ্ট হয়ে যাবে।’

আরেক বাসিন্দা মো. মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে রাস্তা খুঁড়ে রাখায় এলাকার মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নির্মাণকাজ তদারকিতে সরকারি কর্মকর্তাদের নিয়মিত উপস্থিতিও দেখা যায় না। সরকারি নিয়ম ও নির্ধারিত শিডিউল অনুযায়ী কাজ না হলে এলাকাবাসী তা করতে দেবেন না।

এ বিষয়ে পবা উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আলী বলেন, সরেজমিনে নির্মাণকাজ পরিদর্শন করে কাজের মান ও ব্যবহৃত উপকরণে অনিয়ম দেখতে পেয়েছেন। এ কারণে ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে। নির্ধারিত শিডিউল ও প্রকৌশলগত নিয়ম মেনে প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় সঠিকভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে কাজ চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। কাজের মান নিশ্চিত করতে পরবর্তী সময়েও নির্মাণকাজ তদারকি করা হবে।

এলাকাবাসীর দাবি, দ্রুত নির্মাণকাজের অনিয়ম বন্ধ করে মানসম্মত উপকরণ ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নিয়মিত তদারকির মাধ্যমে সড়কটির নির্মাণকাজ টেকসইভাবে সম্পন্ন করতে হবে। তাঁদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ নজরদারিতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবেন স্থানীয় বাসিন্দারা।#

৥ নিজস্ব প্রতিবেদক প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট