1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
সর্বশেষ:
বিজিবি অভিযান রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত বাগমারায় যুবদলের দুই নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন সি-গ্রেড ফার্মাসিস্ট ট্রেনিং বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে মির্জাপুরে মানববন্ধন রামেক হাসপাতালে প্রাইমারি পিসিআই: সংকটাপন্ন হৃদরোগীর সফল চিকিৎসা সম্পন্ন রাজশাহীতে গ্রামীণ ব্যাংক ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ, ভাঙল কাঁচ মাওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল ভোলার মহিষের দুধের টক দই: ২০০ বছরের ঐতিহ্য ও ইতিহাস শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১, আটক আকতার হোসেন শিবগঞ্জে ডিবির অভিযানে ২ কেজি গাঁজাসহ  গ্রেপ্তার -১

রাজশাহী মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহী মহানগর যুবদল এর বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রাজশাহী মহানগর যুবদল দেশব্যাপী অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৪টা ২০ মিনিট থেকে ৫টা ১০ মিনিট পর্যন্ত রাজশাহী নগরীর বাটার মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। যুবদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ সমাবেশে প্রায় ৩৫০ থেকে ৪০০ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এতে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদল-এর আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। এ সময় আরও উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, কামরুজ্জামান মিলন ও নাজির হাসানসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা দেশব্যাপী অগ্নিসংযোগ, সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির অভিযোগ তুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা অভিযোগ করেন, দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গভীর রাতে বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা, অফিস-আদালত এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হচ্ছে। বক্তারা বলেন, অতীতের মতো আবারও জ্বালাও-পোড়াও ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা চলছে।

বক্তারা যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান। পাশাপাশি কোথাও সন্ত্রাস, নৈরাজ্য কিংবা সহিংসতার ঘটনা ঘটলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করে শান্তিপূর্ণ ও আইনসম্মতভাবে তা প্রতিহত করার আহ্বান জানান তাঁরা।

সমাবেশ শেষে বাটার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সোনাদীঘির মোড়, মনিচত্বর ও সাহেববাজার জিরো পয়েন্ট প্রদক্ষিণ করে কুমারপাড়ার আড়ংয়ের সামনে গিয়ে শেষ হয়।

আয়োজক নেতারা জানান, দেশব্যাপী অগ্নিসংযোগ, সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখতেই রাজশাহী মহানগর যুবদল এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে।#

৥মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী প্রতিনিধি প্র্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট