1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবপুরে নকল বিড়ির কারখানায় যৌথ অভিযান: ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, মূল হোতা নেপাল দত্ত আটক - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
সর্বশেষ:
শিবপুরে নকল বিড়ির কারখানায় যৌথ অভিযান: ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, মূল হোতা নেপাল দত্ত আটক বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: “সবাই সৎভাবে সমবায়ে যুক্ত হলে, বাঘাই হবে স্বাবলম্বী বাঘা” শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: আত্মসামাজিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত জামায়াতের নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা হারুনের সাগরখালী নদীর কূল থেকে সাফ গেমসের স্বপ্ন: দেশের সেরা সাঁতারু কুষ্টিয়ার জুঁই আক্তার রডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস তারকা রাকীন কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু তথ্য দিতে অপারগতা: কোটি টাকার বাণিজ্যের অভিযোগ মির্জাপুরে সারের অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকটের অভিযোগ, চরম দুর্ভোগে কৃষকরা

শিবপুরে নকল বিড়ির কারখানায় যৌথ অভিযান: ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ, মূল হোতা নেপাল দত্ত আটক

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

শিবপুরে নকল বিড়ি কারখানা ও এনএসআই অভিযান

৥ মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি, নরসিংদী: নরসিংদীর শিবপুরে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে পরিচালিত যৌথ অভিযানে একটি নকল বিড়ির কারখানার সন্ধান পাওয়া গেছে। এ সময় প্রায় ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ এবং এই নকল ব্যান্ডরোল সরবরাহকারী চক্রের মূল হোতা নেপাল দত্তকে আটক করেছে যৌথবাহিনী।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং উপজেলা প্রশাসনের যৌথ দল শিবপুর উপজেলার কামড়াবো বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান।

গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র বৈধ ব্যান্ডরোলের পরিবর্তে নকল ব্যান্ডরোল ব্যবহার করে বিড়ি উৎপাদন ও বাজারজাত করে আসছে। এর মাধ্যমে তারা সরকার নির্ধারিত বিপুল পরিমাণ শুল্ক ও রাজস্ব ফাঁকি দিচ্ছিল। অবৈধ এই কার্যক্রমের ফলে সরকার যেমন রাজস্ব হারাচ্ছিল, তেমনি বাজারে বৈধ উৎপাদকরা অসম প্রতিযোগিতার মুখে পড়ছিলেন।

Open photo

অভিযানকালে কারখানা থেকে আনুমানিক ১২ লাখ টাকার নকল ব্যান্ডরোল জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক নেপাল দত্তের মাধ্যমে দীর্ঘদিন ধরে এই নকল ব্যান্ডরোল সরবরাহের চক্রটি পরিচালিত হয়ে আসছে।

এ ঘটনায় জব্দকৃত নকল ব্যান্ডরোলের পরিমাণ ও আর্থিক মূল্য নিশ্চিত করাসহ অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট