1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
জামায়াতের নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা হারুনের - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত: আত্মসামাজিক উন্নয়নে সমবায়ের ওপর গুরুত্বারোপ রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত জামায়াতের নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা হারুনের সাগরখালী নদীর কূল থেকে সাফ গেমসের স্বপ্ন: দেশের সেরা সাঁতারু কুষ্টিয়ার জুঁই আক্তার রডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস তারকা রাকীন কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু তথ্য দিতে অপারগতা: কোটি টাকার বাণিজ্যের অভিযোগ মির্জাপুরে সারের অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকটের অভিযোগ, চরম দুর্ভোগে কৃষকরা আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শীতের আমেজে পর্যটকদের ডাকছে ‘কুইন আইল্যান্ড’ ভোলা: ঐতিহ্য, অ্যাডভেঞ্চার ও প্রকৃতির পূর্ণাঙ্গ ট্রাভেল গাইড

জামায়াতের নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা হারুনের

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

# গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি হারুনুর রশীদ মন্তব্য করেছেন যে, জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিষয়ে মা-বোনদের সতর্ক থাকতে হবে। সম্প্রতি জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বা নারী কেলেঙ্কারির প্রতি ইঙ্গিত করে তিনি এই মন্তব্য করেন। তিনি আরও বলেন, “তারা ইসলাম কায়েমের নামে বিভিন্ন অপকর্মে লিপ্ত রয়েছে।”

রবিবার বিকেলে রহনপুর আহম্মদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্থানীয় বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অতীতের জাতীয় সংসদ নির্বাচনের মতো কোনো ভুল না করে দলের নেতাকর্মীদের ইস্পতকঠিন ঐক্য বজায় রাখার আহ্বান জানান তিনি।

রহনপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও বিএনপি নেতা আশরাফুল হকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ আমিনুল ইসলাম।

এছাড়াও সভায় বক্তব্য রাখেন আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কাসেম মোহাম্মদ মাসুম, নাচোল বিএনপি নেতা নুর কামাল, দুরুল হুদা, রহনপুর ইউনিয়ন বিএনপি নেতা আলাউদ্দিন পারভেজসহ ছাত্রদল, যুবদল ও শ্রমিকদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট