1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস তারকা রাকীন - দৈনিক সবুজ নগর
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত জামায়াতের নেতাকর্মীদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান বিএনপি নেতা হারুনের সাগরখালী নদীর কূল থেকে সাফ গেমসের স্বপ্ন: দেশের সেরা সাঁতারু কুষ্টিয়ার জুঁই আক্তার রডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস তারকা রাকীন কাটাখালিতে এনসিপির পথসভা, মেয়র প্রার্থী সাজু তথ্য দিতে অপারগতা: কোটি টাকার বাণিজ্যের অভিযোগ মির্জাপুরে সারের অতিরিক্ত দাম ও কৃত্রিম সংকটের অভিযোগ, চরম দুর্ভোগে কৃষকরা আত্রাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শীতের আমেজে পর্যটকদের ডাকছে ‘কুইন আইল্যান্ড’ ভোলা: ঐতিহ্য, অ্যাডভেঞ্চার ও প্রকৃতির পূর্ণাঙ্গ ট্রাভেল গাইড শিবপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস তারকা রাকীন

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ ক্রীড়া প্রতিবেদক: পুরুষদের আন্তর্জাতিক টেনিসের অন্যতম মর্যাদাপূর্ণ দলীয় প্রতিযোগিতা ‘ডেভিস কাপ’-এ অংশ নিতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় মোঃ রাকীন রহমান রাকীন। তিনি রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটনের একমাত্র সন্তান।

আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ভিয়েতনামের ফান থিয়েট শহরের নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। ৪ জন খেলোয়াড় ও ১ জন কোচের সমন্বয়ে গঠিত ৫ সদস্যের বাংলাদেশ দলটি আজ রবিবার দিবাগত রাত ১২টা ৩০ মিনিটে ভিয়েতনামের উদ্দেশে রওনা হবে।

আন্তর্জাতিক এই আসরে সুযোগ পেয়ে উছ্বসিত রাকীন রহমান বলেন, “এত বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। দেশের সম্মান রক্ষায় যেন ভালো ফলাফল করতে পারি, সে জন্য আমি দেশবাসীর কাছে দোয়া ও আশীর্বাদ চাই।”

রাজশাহী টেনিস কমপ্লেক্সের অ্যাডহক কমিটির সদস্য সচিব ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী বলেন, “রাকীনের মতো উদীয়মান খেলোয়াড়ের ডেভিস কাপে সুযোগ পাওয়া রাজশাহীর ক্রীড়াঙ্গনের জন্য বড় গর্বের বিষয়। তার এই সাফল্য তরুণ অ্যাথলেটদের অনুপ্রাণিত করবে। আমরা রাকীনসহ পুরো বাংলাদেশ দলের সফলতা কামনা করছি।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট