1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী মহানগর জামায়াতের আমীরের শপথ গ্রহণ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ:
শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল রাজশাহী মহানগর জামায়াতের আমীরের শপথ গ্রহণ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উলামা দলের সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ৫ম দিনেও উত্তপ্ত গাজীপুর: সাভার-আশুলিয়া ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ

রাজশাহী মহানগর জামায়াতের আমীরের শপথ গ্রহণ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ২০২৭-২০২৮ কার্যকালের নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। শুক্রবার (৬ নভেম্বর) রাজশাহী মহানগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে আমীরের দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর সাবেক আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি।

শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ২০২৭-২০২৮ কার্যকালের জন্য সংগঠনের রাজশাহী মহানগরীর আমীর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট