
মোস্তাফিজুর রহমান লিটন, নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর ২০২৭-২০২৮ কার্যকালের নবনির্বাচিত আমীর হিসেবে শপথ গ্রহণ করেছেন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। শুক্রবার (৬ নভেম্বর) রাজশাহী মহানগরীর একটি অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে আমীরের দায়িত্ব পালনের শপথ গ্রহণ করেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান এমপি। তিনি নবনির্বাচিত আমীরকে শপথবাক্য পাঠ করান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মোঃ রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলাম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর সাবেক আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি।
শপথ গ্রহণ অনুষ্ঠানে রাজশাহী অঞ্চলের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ রাজশাহী জেলা ও মহানগর জামায়াতের শুরা সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে নবনির্বাচিত আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর ২০২৭-২০২৮ কার্যকালের জন্য সংগঠনের রাজশাহী মহানগরীর আমীর হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর