1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল রাজশাহী মহানগর জামায়াতের আমীরের শপথ গ্রহণ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উলামা দলের সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ৫ম দিনেও উত্তপ্ত গাজীপুর: সাভার-আশুলিয়া ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ, দৌলতপুর খাদ্যগুদামে দুদকের অভিযান

রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥মোস্তাফিজুর রহমান লিটন,  নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সীমান্তের পৃথক স্থানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য, যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৬ নভেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) অধীনস্থ তিনটি সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে মাদকদ্রব্য, চোরাচালানি পণ্য ও অবৈধ অনুপ্রবেশ রোধে মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী রাজশাহী ব্যাটালিয়নের সদস্যরা সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছেন। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত প্রেমতলী বিওপি, ইউসুফপুর বিওপি ও মাজারদিয়া বিওপির আভিযানিক দল পৃথক স্থানে এই অভিযান পরিচালনা করে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৯ বোতল ভারতীয় জেডি মদ, ৭ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ১০৪ পিস যৌন উত্তেজক ট্যাবলেট (DR.x-100mg) এবং ২০০ পিস ভারতীয় ট্যাপেনটাডল ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ থানায় এবং অন্যান্য চোরাচালানি মালামাল রাজশাহীর শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। পাশাপাশি চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ও নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট