1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
শাহ মখদুম (রহ.) ক্বারিয়ানা, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিদর্শনে রাসিক প্রশাসক নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল রাজশাহী মহানগর জামায়াতের আমীরের শপথ গ্রহণ রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালানি পণ্য জব্দ প্রধানমন্ত্রীর খুলনা সফর ঘিরে উলামা দলের সম্মেলন ও বর্ণাঢ্য র‍্যালি কালীগঞ্জে জমিসংক্রান্ত বিরোধের জেরে ব্যবসায়ীকে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগ, থানায় মামলা ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে ৫ম দিনেও উত্তপ্ত গাজীপুর: সাভার-আশুলিয়া ভর্তুকিতে সরবরাহ করা সার যাতে প্রকৃত কৃষকের হাতে পৌঁছায়: কৃষিমন্ত্রী রাসিক প্রশাসকের সঙ্গে ৪৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের শিক্ষানবিশ সহকারী কমিশনারদের মতবিনিময় বিএনপি প্রতিষ্ঠালগ্ন থেকেই কৃষিবান্ধব: কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ

নাচোল খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ নাসিম, নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার খেসবা যুব সমাজের উদ্যোগে দুই দিনব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলার খেসবা জামে মসজিদ প্রাঙ্গণে আগামী ২১ ও ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, শুক্রবার ও শনিবার এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মো. আব্দুর রাজ্জাক।

প্রথম দিন:

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ৩ নম্বর নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সফিকুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন মুফতি রফিকুল ইসলাম কাসেমী। তিনি রাজশাহীর জামিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের তাফসীর বিভাগের উস্তাদ এবং ভারতের সাহারানপুরের নূর মসজিদের সাবেক খতিব। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী চিন্তাবিদ মাওলানা মো. আব্দুল জব্বার নূর আল-আমিন।

দ্বিতীয় দিন:

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের খোকন। প্রধান বক্তা হিসেবে তাফসীর পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও মুফাসসিরে কুরআন হাফেজ কারী মাওলানা মো. সাইফুদ্দীন। তিনি রাজশাহী মহানগরীর মাজলিসুল মুফাসসিরিনের সদস্য। দ্বিতীয় বক্তা হিসেবে বক্তব্য রাখবেন কারী মাওলানা আব্দুল মমিন।

এ ছাড়া দুই দিনের মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষাবিদ, সমাজসেবক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আয়োজকরা জানিয়েছেন, মাহফিলে দেশের বিভিন্ন স্থান থেকে আগত ওলামায়ে কেরামও ওয়াজ ও তাফসীর পেশ করবেন। প্রতিদিন বাদ আসর থেকে মাহফিল শুরু হবে। নারীদের জন্য পৃথক পর্দার ব্যবস্থা ও প্রজেক্টরের মাধ্যমে মাহফিল শোনার বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। খেসবা যুব সমাজের পক্ষ থেকে ধর্মপ্রাণ মুসল্লি ও সর্বস্তরের মানুষকে দলে দলে মাহফিলে উপস্থিত হয়ে পবিত্র কুরআনের তাফসীর শোনার আহ্বান জানানো হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট