1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সর্বশেষ:
আত্রাইয়ে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, পোনা অবমুক্ত, আলোচনা ও পুরস্কার বিতরণ রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি হেড অব ডেলিগেশনের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৬-এর উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে ডিবি ও থানা পুলিশ  ৩১০ মোবাইল ও ৮৫০ পিস ইয়াবা সহ  ৭ জনকে আটক করেছে ভোলাহাটে ৩১০টি ভারতীয় চোরাই মোবাইলসহ ১ জন নারী গ্রেপ্তার মানুষের সেবায় কাজ করে যাচ্ছে মাস্তুল ফাউন্ডেশন:ভূমিমন্ত্রী বাঘায় কয়েলের আগুনে নিঃস্ব হলো তিন পরিবার, নগদ ১০ লাখ টাকা সহ আগুনে পুড়ে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি , পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন এমপি ও ইউএনও শ্যামগরের রমজাননগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত চারঘাটের চুরি মামলায় ঈশ্বরদীতে দুইজন গ্রেপ্তার, বৈদ্যুতিক মিটার উদ্ধার খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে পত্নীতলায় দোয়া ও মিলাদ মাহফিল

রাজশাহীতে বেকারী শিল্পের উন্নয়ন ও সংকট মোকাবিলায় মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং বেকারী শিল্পের টেকসই অগ্রগতির লক্ষ্যে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে এসময় উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সভাপতি ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, উত্তরাঞ্চলের অর্থনীতিতে বেকারী শিল্প একটি সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ খাত। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে সংগঠনের শক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই যেকোনো সংকট মোকাবিলা সম্ভব।

তিনি বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ব্যবসা পরিচালনা করা জরুরি। তবে কোনো অনিয়ম বা অবিচার হলে তা সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এসময় উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সহ-সভাপতি ও নওগাঁ জেলা বেকারী মালিক সমিতির সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক ও জয়পুরহাট জেলা বেকারী মালিক সমিতির সভাপতি শামীম নাজির আহমেদ।

এছাড়া বক্তব্য দেন রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বাক্কার, বিশাল ফুড ইন্ডাস্ট্রির সত্ত্বাধিকারী মাহবুব আলম,স্থানীয় সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ। সভায় জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে ৫ ফেব্রুয়ারি থেকে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি অবহিত করা হয়েছে এবং এ ক্ষেত্রে জেলা প্রশাসন সহযোগিতা করছে। এক্ষেত্রে আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিষয়ে সমিতি কোন ধরনের সহযোগিতা করবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট