
মোঃ কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি (নরসিংদী): নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ূবপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নবনির্মিত মসজিদ ও সেবাগ্রহীতাদের জন্য নির্মিত অবকাশ কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) দুপুরে আইয়ূব পুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এসবের উদ্বোধন করা হয়।
শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনজুর এলাহী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিবপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রকিবুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কে এম আবু রায়ান এবং উপজেলার অ্যাসিস্ট্যান্ট সাব-ইঞ্জিনিয়ার আব্দুল বাছেদ।
শিবপুর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও আইয়ূব পুর ইউনিয়ন পরিষদের প্রশাসক স্বপন চন্দ্র সরদারের পরিচালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (সচিব) মোহাম্মদ নাজমুল কবির, ইউপি সদস্য মোসাঃ তানিয়া বেগম, মোসাঃ জাহানারা বেগম, মোসাঃ পারভিন আক্তার, মোহাম্মদ জুয়েল, মোঃ মোরশেদ ভূঁইয়া, মোসলেহ উদ্দিন মোছা, মোঃ মোরশেদ আলম, মোঃ অহিদ উল্লা, মোঃ আলী, মোঃ বাবুল মিয়া, হিসাব রক্ষক সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ মিজানুর রহমান এবং ই-সেবা কর্মী মোসলেমা বেগম।

প্রধান অতিথি উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন। পরবর্তীতে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও গাছের চারা বিতরণ করা হয়। এর পাশাপাশি নতুন সুবিধাভোগীদের মাঝে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার বই হস্তান্তর এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে দুস্থদের মাঝে শুকনা খাবার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।#