নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহীতে ব্যবসায়ীদের সার্বিক উন্নয়ন, অধিকার সংরক্ষণ এবং বেকারী শিল্পের টেকসই অগ্রগতির লক্ষ্যে বিভাগীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে মহানগরীর একটি রেস্তোরাঁয় রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সভাপতি মো. সেলিম রেজার সভাপতিত্বে এসময় উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সভাপতি ও আকবরিয়া গ্রুপের চেয়ারম্যান হাসান আলী আলাল বলেন, উত্তরাঞ্চলের অর্থনীতিতে বেকারী শিল্প একটি সম্ভাবনাময় ও গুরুত্বপূর্ণ খাত। এই শিল্পকে টিকিয়ে রাখতে হলে সংগঠনের শক্তিকে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। ঐক্যবদ্ধ সিদ্ধান্ত ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমেই যেকোনো সংকট মোকাবিলা সম্ভব।
তিনি বলেন, প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে ব্যবসা পরিচালনা করা জরুরি। তবে কোনো অনিয়ম বা অবিচার হলে তা সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করতে হবে। এসময় উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকেন্দার আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উত্তরবঙ্গ বেকারী মালিক সমিতির সহ-সভাপতি ও নওগাঁ জেলা বেকারী মালিক সমিতির সভাপতি কাজী জিয়াউর রহমান বাবলু, যুগ্ম সম্পাদক ও জয়পুরহাট জেলা বেকারী মালিক সমিতির সভাপতি শামীম নাজির আহমেদ।
এছাড়া বক্তব্য দেন রাজশাহী জেলা বেকারী মালিক সমিতির সাধারণ সম্পাদক আবু বাক্কার, বিশাল ফুড ইন্ডাস্ট্রির সত্ত্বাধিকারী মাহবুব আলম,স্থানীয় সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত প্রমুখ। সভায় জানানো হয়, প্রশাসনের পক্ষ থেকে চিঠির মাধ্যমে ৫ ফেব্রুয়ারি থেকে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়টি অবহিত করা হয়েছে এবং এ ক্ষেত্রে জেলা প্রশাসন সহযোগিতা করছে। এক্ষেত্রে আইন অমান্যকারী ব্যবসায়ীদের বিষয়ে সমিতি কোন ধরনের সহযোগিতা করবে না।#
সম্পাদক ও প্রকাশক: মো: রোকনুজ্জামান রোকন নির্বাহী সম্পাদক: ইফতেখার আলম সম্পাদক কর্তৃক উত্তর নওদাপাড়া, পো: সপুরা, রাজশাহী-৬২০৩ থেকে প্রকাশিত। মোবাইল: ০১৭১১-২০৮ ১৭২, ০১৮৩৪-৮৬১ ০০৭ ইমেইল: dainiksobujnagar@gmail.com
Copyright © 2025 দৈনিক সবুজ নগর