1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ:
টাঙ্গাইলের ভূঞাপুরে দুই সন্তানের জননী ও এক যুবক আটকের ঘটনায় চাঞ্চল্য মির্জাপুরের দেওহাটায় অবৈধ স’মিল উচ্ছেদ, বাকিগুলোকে সরাতে ১ মাসের সময় দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: মালামালসহ ২ ডাকাত গ্রেফতার খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন বাগমারায় গাওড়া বিল মৎস্য চাষ প্রকল্প ভন্ডুলের চেষ্টার অভিযোগ পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা তাহেরপুরে ফসলি জমিতে অবৈধ পুকুর খনন: ১ জনের কারাদণ্ড, অপরজনের জরিমানা শিবগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রোগীর চিকিৎসা সহায়তা, বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান

দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ৩৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা  প্রতিনিধি: সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা ও বৈষম্য দূরীকরণ এবং ডিজিটাল প্ল্যাটফর্মে কিশোরীদের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে তরুণদের অংশগ্রহণ জোরদারের লক্ষ্যে সাতক্ষীরার দেবহাটায় এক অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দেবহাটা উপজেলা হলরুমে ‘সমতায় তারুণ্য’ (Shomotay Tarunno) প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করে ‘আমাদের যুব টিম’। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে, জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহায়তায় প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংলাপে সমাজে প্রচলিত জেন্ডারভিত্তিক নেতিবাচক ধারণার প্রভাব, নারী ও কিশোরীদের সমান সুযোগ ও অংশগ্রহণ, অনলাইন হয়রানি ও সাইবার বুলিং প্রতিরোধ এবং দায়িত্বশীল গণমাধ্যম ব্যবহারের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় তরুণদের ভূমিকা এবং স্থানীয় পর্যায়ে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, কমিউনিটি নেতা ও যুব সংগঠনগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।

আয়োজক সূত্রে জানা গেছে, সংলাপের আগে প্রকল্পের ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে পৃথক দুই দিনে দুটি যুব নেতৃত্বাধীন সংগঠনের (YLO) ইন্টারেক্টিভ সেশন অনুষ্ঠিত হয়। প্রতিটি সেশনে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষসহ ৩০ জন করে মোট ৬০ জন তরুণ-তরুণী অংশ নেন। তাঁরা জেন্ডার স্টেরিওটাইপ, নারী ও কিশোরীদের অধিকার, সুরক্ষা, ডিজিটাল নিরাপত্তা এবং সামাজিক পরিবর্তনে তরুণদের নেতৃত্ব নিয়ে আলোচনা করেন। পূর্ববর্তী সেশনের অভিজ্ঞতার ভিত্তিতে এই সংলাপে তরুণদের মতামত ও সুপারিশ স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণকারীদের কাছে তুলে ধরা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন মারুফ সাহা। এতে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ নাসরিন জাহান, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ মিজানুর রহমান, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দেবহাটা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির হোসেন, দেবহাটা সদর ইউনিয়নের সংরক্ষিত আসনের সদস্য রেহেনা পারভীন, টাউন শ্রীপুর শরৎচন্দ্র উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, স্থানীয় ধর্মীয় নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইয়ুথ লিডার এবং প্রকল্পের কর্মী মোঃ মনিরুল ইসলাম।

আয়োজকরা জানান, জেন্ডার স্টেরিওটাইপ দূরীকরণ ও ডিজিটাল প্ল্যাটফর্মে নিরাপত্তা নিশ্চিতে পরিবার, সমাজ, শিক্ষাপ্রতিষ্ঠান ও স্থানীয় প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তরুণদের সক্রিয় অংশগ্রহণে এ ধরনের সংলাপ ভবিষ্যতে ইতিবাচক পরিবর্তনের পথ সুগম করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট