1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
মির্জাপুরের দেওহাটায় অবৈধ স’মিল উচ্ছেদ, বাকিগুলোকে সরাতে ১ মাসের সময় - দৈনিক সবুজ নগর
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
নাচোলে ভয়াল ২৮ অক্টোবর স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল দেবহাটায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: কেক কাটা ও র‍্যালি টাঙ্গাইলের ভূঞাপুরে দুই সন্তানের জননী ও এক যুবক আটকের ঘটনায় চাঞ্চল্য মির্জাপুরের দেওহাটায় অবৈধ স’মিল উচ্ছেদ, বাকিগুলোকে সরাতে ১ মাসের সময় দেবহাটায় নেতিবাচক জেন্ডারভিত্তিক ধারণা দূরীকরণে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে ডাকাতি: মালামালসহ ২ ডাকাত গ্রেফতার খুলনার দেবহাটার সখিপুর ইউনিয়ন পরিষদে ভিডাব্লিউ কার্ডের চাল বিতরণ শিবপুরে আইয়ূবপুর ইউনিয়নে মসজিদ ও অবকাশ কেন্দ্র উদ্বোধন বাগমারায় গাওড়া বিল মৎস্য চাষ প্রকল্প ভন্ডুলের চেষ্টার অভিযোগ পোরশায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত: র‍্যালি ও আলোচনা সভা

মির্জাপুরের দেওহাটায় অবৈধ স’মিল উচ্ছেদ, বাকিগুলোকে সরাতে ১ মাসের সময়

  • প্রকাশের সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মো. সাইফুল ইসলাম শান্ত, মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা স’মিলের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে স্থানীয় প্রশাসন। অভিযানকালে লাইসেন্সবিহীন একটি স’মিল গুঁড়িয়ে দেওয়া হয় এবং বাকি স’মিলগুলোকে নিজ দায়িত্বে সরিয়ে নিতে এক মাসের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দেওহাটা এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও সংশ্লিষ্ট প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান চালানো হয়।

স্থানীয় সূত্র ও প্রশাসন সূত্রে জানা গেছে, পরিবেশ আইন অমান্য করে এবং কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই দীর্ঘদিন ধরে দেওহাটা এলাকায় প্রায় ১২টি অবৈধ স’মিল পরিচালিত হয়ে আসছিল। এমন অভিযোগের সত্যতা পেয়ে বুধবার সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে কোনো বৈধ কাগজপত্র দেখাতে না পারায় একটি অবৈধ স’মিল ভেঙে সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। তবে স্থানীয় মালিকপক্ষের অনুরোধ ও মানবিক দিক বিবেচনা করে এলাকার বাকি অবৈধ স’মিলগুলোর মালিকদের আগামী এক মাসের সময়সীমা দেওয়া হয়েছে। নির্ধারিত এই সময়ের মধ্যে মিলগুলো গুটিয়ে নেওয়া বা বৈধ কাগজপত্র প্রদর্শনের নির্দেশ দিয়েছে প্রশাসন; অন্যথায় পরবর্তীতে সবকটি স’মিলের বিরুদ্ধে আরও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

অবৈধ স’মিল ও কাঠ চেরাইয়ের দৌরাত্ম্য বন্ধে প্রশাসনের এমন পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল। বন পরিবেশ রক্ষা ও আইন শৃঙ্খলার স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট