1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
তাহেরপুরে অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনের নিকট আবেদন রাজশাহীতে হামলাকারীদের গ্রেফতারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন তানোরে কোয়েল হাট কলেজের নবনির্মিত ভবনের উদ্বোধন, কৃষ্ণপুর মহিলা ডিগ্রি কলেজ ও বায়তুন নুর দাখিল মাদ্রাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা কৃষি উদ্যোক্তাদের জন্য তহবিল ৩ হাজার কোটি টাকা : প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা বি এনপি পরাজিত আসনগুলোতে বিশেষ বরাদ্দে উন্নয়ন হবে: ড. সাইমুম পারভেজ শিক্ষা জাতির মেরুদণ্ড,মেধা বৃত্তি প্রদান অনুষ্ঠানে এমপি আবু সাইদ চাঁদ মির্জাপুরে গেড়ামারা বাজার–দীঘুলিয়া সড়ক উন্নয়ন প্রকল্পে নিম্নমানের নির্মাণসামগ্রী, ঠিকাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ বাঘায় গেম নিয়ে বিরোধ, বিএনপি নেতাকে কুপিয়ে জখমের মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ দাবিতে অবস্থান কর্মসূচি

চাঁপাইনবাবগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৮২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক, আব্দুল বাতেন: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে এক বিশেষ সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “গণতন্ত্রের প্রধান ভিত্তি হচ্ছে সুষ্ঠু নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে মাঠপর্যায়ের সকল কর্মকর্তাকে নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই আমাদের প্রধান লক্ষ্য।” বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি নির্বাচনী এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, নির্বাচনী সময়ে যেকোনো ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে থাকবে। গুজব প্রতিরোধ, ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে ইতোমধ্যে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাহাদাত হোসেন মাসুদ। তিনি জেলার নির্বাচনী প্রস্তুতির সার্বিক চিত্র তুলে ধরে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে কার্যকর সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দেন। সমন্বয় সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা নির্বাচন কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি এবং বিভিন্ন দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

বক্তারা একটি উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের লক্ষ্যে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট