1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
সর্বশেষ:
সাতক্ষীরার শ্যামনগরে ১ দিনের ব্যবধানে দুই শিক্ষার্থীর আত্মহত্যা লালপুরে ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী আটক শিবগঞ্জে ২০ লাখ টাকা চাঁদা দিতে অস্বীকার করায় অধ্যক্ষকে প্রাণ নাশের হুমকীর প্রতিবাদে অধ্যক্ষের সংবাদ সম্মেলন সাপাহারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন  আত্রাইয়ে মহান মে দিবস উপলক্ষে শোক র‍্যালি অনুষ্ঠিত  পীর শামীম হত্যা মামলার আসামি রাজীব রাজশাহীতে গ্রেপ্তার মহান মে দিবস উপলক্ষে রাজশাহীতে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত কালীগঞ্জে আন্তর্জাতিক মে দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা সাতক্ষীরার শ্যামনগরে কালবৈশাখীর ঝড়ের পর ক্ষতিগ্রস্তদের পাশে গাজী শাহ আলম বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভা অনুষ্ঠিত

আত্রাইয়ে ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের বিশেষ সাধারণ সভা

  • প্রকাশের সময় : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ১০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

# আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : মোঃ রাসাদুদ জামান আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের বিশেষ সাধারণ সভা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ নভেম্বর ২০২৫) সকাল ১০টায় আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জানানো হয়, আত্রাই উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ট্রেড ইউনিয়নের রাজমিস্ত্রি সংগঠনের পূর্বের নির্বাচিত কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী ২০২৬ সালের নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এই বিশেষ সাধারণ সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও অত্র সংগঠনের প্রধান উপদেষ্টা তসলিম উদ্দিন সাখিদার। তিনি বলেন, “সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সবাইকে আরও সক্রিয় হতে হবে। স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আগামীর নেতৃত্ব নির্বাচন করতে হবে।”

সভায় বিদায়ী সভাপতি কাজী মাজেদুল ইসলাম মিমোর তার অনুভূতি ব্যক্ত করে বলেন, “এই সংগঠনকে নেতৃত্ব দিতে পেরে আমি সম্মানিত। শ্রমিকদের অধিকার রক্ষায় আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে কাজ করেছি। নতুন নেতৃত্ব আমাদের অর্জন আরও এগিয়ে নেবে বলে আমি বিশ্বাস করি। সততা, ভ্রাতৃত্ব ও শৃঙ্খলাই আমাদের শক্তি। ভবিষ্যতেও শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার করছি।” সভায় ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা আগামী নির্বাচনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সুন্দর একটি শক্তিশালী কমিটি গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। যাতে শ্রমিকদের অধিকার আদায়ের আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধভাবে একসাথে রাখা যায়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা, পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনার, বিভিন্ন স্তরের নেতাকর্মী, শ্রমিক প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিরা। এ ছাড়া সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা ২০২৬ সালের নির্বাচনী প্রস্তুতি, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং শ্রমিকদের উন্নয়নকেন্দ্রিক নানা ইস্যু নিয়ে আলোচনা করেন।শেষে শ্রমিকদের অধিকার, কল্যাণ ও সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।#

 

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট