
শিবগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় শিবগঞ্জ মডেল হাই স্কুল প্রাঙ্গণে ‘সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ, শিবগঞ্জ উপজেলা’-এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মোট ১১৯ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপহার প্রদান করা হয়।
র্যালি ও আলোচনা সভা সকাল ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে শিবগঞ্জ মডেল স্কুল প্রাঙ্গণ থেকে মহিলা কলেজ পর্যন্ত একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রফেসর ড. এম. গোলাম আরিফের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়।
সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক গুরুত্ব, চেতনা ও ঐতিহ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপস্থিত অতিথিবৃন্দ আলোচনা সভায় বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান মোঃ শহিদুল হক হায়দারী (শহিদ মিঞা), শিবগঞ্জ উপজেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ জায়েদুল ইসলাম, সাবেক উপজেলা সাধারণ সম্পাদক মোঃ আবুল বাসার, আদিনা ফজলুল হক সরকারি কলেজ শাখার সাবেক জিএস মোঃ আহসান হাবিব ও মোঃ জারজেস, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মোঃ আবু সূফিয়ান এবং সাবেক ছাত্রনেতা প্রফেসর মোঃ সাইদুর রহমান প্রমুখ।
কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভা শেষে পরীক্ষার নম্বরের ভিত্তিতে বাছাইকৃত ১১৯ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট ও গাছের চারা তুলে দেওয়া হয়। এছাড়া শিবগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করতে সাবেক ছাত্রদল ঐক্য পরিষদের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ঐতিহ্যবাহী গম্ভীরা গান পরিবেশন করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।#
স্টাফ রিপোর্টার, শিবগঞ্জ প্রেরিত-