1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদে
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ:
ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান

বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাগমারায় সার সংকট নিরসনে কৃষি কর্মকর্তা ও ডিলারদের মতবিনিময় সভা

রাজশাহীর বাগমারায় রাসায়নিক সার সংকট নিয়ে উপসহকারী কৃষি কর্মকর্তা এবং সার ডিলারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় বাগমারা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুল বারী সরদার।

সভায় বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম, সার ডিলার হাফিজুর রহমান, আক্তারুজ্জামান, ফজলুল হক প্রমুখ। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন ভবানীগঞ্জ পৌর জামায়াতে আমীর আশরাফুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অহিদুল ইসলামসহ সকল বিসিআইসি ও বিএডিসি’র সার ডিলারবৃন্দ।

মতবিনিময় সভায় বর্তমান বাগমারায় সার সংকট পরিস্থিতি এবং এই সংকটের দ্রুত উত্তরণ নিয়ে খোলামেলা আলোচনা করা হয়। এলাকার কৃষকদের স্বার্থে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করতে ডিলাররা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।#

৥স্টাফ রিপোর্টার, বাগমারা (রাজশাহী) প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট