1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ টাঙ্গাইলের সখীপুরে মাদকসেবীদের ধরতে গিয়ে ৪ সংবাদকর্মীকে মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানোর অভিযোগ, তীব্র প্রতিবাদ খুলনায় র‍্যাব-৬ এর পৃথক অভিযান: ৩টি আগ্নেয়াস্ত্র ও ১৪ রাউন্ড গুলিসহ নারী গ্রেপ্তার টাঙ্গাইলের মির্জাপুরে স্কুল ও খেলার মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ: এগিয়ে এলেন ডোকলহাটি ইউথ ক্লাব ও প্রবাসীরা

রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর

  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে
রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু

রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. এরশাদ আলী ঈশা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবির। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী।

প্রধান অতিথির বক্তব্য ও নতুন ভবন নির্মাণের ঘোষণা

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, বাংলাদেশের শিক্ষার্থীরা বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা গ্রহণ করছে এবং কর্মক্ষেত্রেও নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রাখছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তাদের সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। শিক্ষার্থীদের এই মেধা ও যোগ্যতাকে যথাযথভাবে বিকশিত করার সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি ঘোষণা দেন, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের অবকাঠামোগত উন্নয়নে একটি বড় ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। নতুন ভবন নির্মিত হলে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং শিক্ষার্থীদের জন্য উন্নত ও উপযোগী শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ভূমিমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে আন্তরিকভাবে কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়নে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে এবং শিক্ষার অনুকূল পরিবেশ ফিরে পায়, সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। আগামী দিনের যোগ্য ও দক্ষ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই মনোযোগী হতে হবে।

বিশেষ অতিথিদের বক্তব্য

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, শিক্ষা কেবল ভালো ফলাফল অর্জনের মাধ্যম নয়; বরং একজন মানুষকে সৎ, যোগ্য, মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার অন্যতম প্রধান হাতিয়ার। আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের হাত ধরেই গড়ে উঠবে একটি সমৃদ্ধ, উন্নত ও মানবিক বাংলাদেশ।

তিনি নবীন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে প্রতিষ্ঠিত হতে হলে শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই চলবে না, পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চর্চা করতে হবে। শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল এবং অভিভাবকদের প্রতি দায়িত্বশীল থেকে নিজেদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজের সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দিয়ে তিনি বলেন, রাজশাহীকে সত্যিকার অর্থে একটি ক্লিন ও গ্রিন সিটি হিসেবে গড়ে তুলতে সিটি কর্পোরেশন কাজ করে যাচ্ছে। নগরীর উন্নয়ন ও উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন।

ফুলেল শুভেচ্ছায় বরণ

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনের মাধ্যমে বরণ করে নেওয়া হয়। নতুন শিক্ষাজীবনের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে আনন্দ, উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলাবোধ, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

এ সময় প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্যসহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।#

৥ মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী প্রতিনিধি প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট