1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
রূপসায় চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প: বিনামূল্যে চোখের ছানি
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সর্বশেষ:
রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত রাজশাহী পুলিশ লাইনস কলেজে নবীনবরণ অনুষ্ঠিত: নতুন ভবন নির্মাণের আশ্বাস ভূমিমন্ত্রীর এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা শিবগঞ্জে ১১৯ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল সাবেক ছাত্রদল ঐক্য পরিষদ গণিত অলিম্পিয়াডে দেশসেরা ১৪৮তম চাঁপাইনবাবগঞ্জের নাজিফা রহমান চিকিৎসাসেবার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতায় গুরুত্ব দিচ্ছেন নওগাঁ পত্নীতলার আরএমও ডা. নাঈম দীর্ঘ প্রতীক্ষার অবসান: ১৯ নভেম্বর উদ্বোধন হচ্ছে ‘পাবনা এক্সপ্রেস’ প্রভাতী ও গোধূলি, থাকছে ঈশ্বরদী জংশনে স্টপেজ

রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
রূপসায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প

রূপসায় চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। রূপসায় চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প এর অংশ হিসেবে ঘাটভোগের ডোবা স্কুল মাঠে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসএস তিলক রেভারেন্ড আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল হাসপাতালের সহযোগিতায় দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ছানি অপারেশন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়। ১৫ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই ক্যাম্প পরিচালিত হয়। ক্যাম্পে এলাকার বিপুল সংখ্যক দুস্থ ও অসহায় রোগীকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশনের জন্য বাছাই এবং প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হয়। অনুষ্ঠানে রোগী দেখেন ডা. মফিজুর রহমান।

খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চিকিৎসা সেবা ক্যাম্পের আয়োজক জি এম কামরুজ্জামান টুকু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই চিকিৎসা সেবা ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খাঁন জুলফিকার আলী জুলু।

বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, জেলা বিএনপির সদস্য আরিফুর রহমান আরিফ, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এস এম এ মালেক, সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু, অত্র হাসপাতালের কো-অর্ডিনেটর মার্কেটিং অ্যান্ড পাবলিক রিলেশনের মো. মুশফিকুর রহমান এবং বিএনপি নেতা সাইফুল ইসলাম পাইক।

ডোবা ওয়ার্ড বিএনপির সভাপতি প্রাণ গোপাল বিশ্বাসের সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মুন্না সরদারের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন প্রধান শিক্ষক দীপ্তিশ্বর বিশ্বাস, ইসরাইল বাবু, গোবিন্দ বিশ্বাস, শাহিনুর রহমান, অলোক বিশ্বাস, জি এম হিরোক, সাগর দাস সঞ্জীত, বিকাশ দাস, নরেশ দাস, পংকজ শিকদার ও কানাই বৈরাগি প্রমুখ।#

৥নাহিদ জামান, নিজস্ব প্রতিনিধি, রূপসা প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট