1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নওগাঁর আত্রাইয়ে পেঁয়াজের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে পড়েছে - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

নওগাঁর আত্রাইয়ে পেঁয়াজের দাম বৃদ্ধিতে ক্রেতারা বিপাকে পড়েছে

  • প্রকাশের সময় : রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
  • ২২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ ফিরোজ আহমেদ, বিশেষ প্রতিনিধি নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন হাট- বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি ১০০ টাকা ছাড়িয়েছে।  তিন দিনে প্রতি কেজিতে দাম বেড়েছে ২৫ থেকে ৩০ টাকা। বর্তমানে খুচরা বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে কেজি প্রতি ৯০ থেকে ১০০ টাকায়, যা কয়েকদিন আগেও ছিল ৭০-৭৫ টাকা। পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৯০-১০০ টাকায়।

আড়তদাররা জানান, ভারতীয় পেঁয়াজ আমদানি বন্ধ থাকায় দেশি পেঁয়াজের ওপর চাপ বেড়েছে। অন্যদিকে কৃষকেরা নতুন মৌসুমের বীজ রোপণ করায় সরবরাহও কমে গেছে।

বান্দাইখাড়া হাটের খুচরা বিক্রেতা আব্দুল কাদের সরদার বলেন, “পাইকারি পর্যায়ে দাম ২০-২৫ টাকা বেড়েছে, তাই বাজারে সরবরাহ সংকট দেখা দিয়েছে। ব্যবসায়ীরা জানান, মৌসুম শেষ ও মজুদ কম থাকায় মোকামে দাম বৃদ্ধি পেয়েছে।

দ্রুত ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি না দিলে বাজার আরও অস্থিতিশীল হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট