1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনু
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সর্বশেষ:
শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে
শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সবচেয়ে ঝুঁকিপূর্ণ উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগরের মানুষের জীবন-জীবিকা, পরিবেশ ও সুন্দরবনের অস্তিত্বের সংকট নিয়ে নতুন প্রজন্মের মধ্যে সচেতনতা বাড়াতে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই আয়োজন করা হয়। (প্রতিবেদন: মোমিনুর রহমান, শ্যামনগর প্রতিনিধি)

রবিবার (১৫ নভেম্বর) উপজেলার গওহর আলম নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত এ প্রতিযোগিতায় শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়।

সুন্দরবন কোয়ালিশনের ‘লোকালিটি লিড ডিজাস্টার রিস্ক রিডাকশন ইন দ্য বাংলাদেশ কোস্টাল রিজিয়ন’ প্রকল্পের আওতায় সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থা (সামস) এ আয়োজন বাস্তবায়ন করে। শেয়ারট্রাস্টের (Sharetrust) অর্থায়নে এবং আভাসের (AVAS) সহযোগিতা ও কারিগরি সহায়তায় কার্যক্রমটি পরিচালিত হয়।

প্রতিযোগিতার বিষয় ছিল—‘জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ’, ‘উপকূল রক্ষায় সুন্দরবনের ভূমিকা’ এবং ‘বাংলাদেশের পরিবেশ কেমন হওয়া দরকার’। শিক্ষার্থীরা পছন্দমতো একটি বিষয়ে রচনা লিখে জলবায়ু পরিবর্তনের প্রভাব, পরিবেশ সংরক্ষণ ও নিরাপদ ভবিষ্যতের প্রত্যাশা তুলে ধরে। পাশাপাশি বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়ন্ত কুমার মণ্ডল। তিনি বলেন, উপকূল রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং নতুন প্রজন্মকে জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি প্লাস্টিক ব্যবহার বর্জন করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সামসের নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম, দেবপ্রসাদ মণ্ডল, দেবব্রত কুমার রায়, আবুল কাশেম ও নুরজাহানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন সামসের ফাইন্যান্স ও অ্যাডমিন অফিসার তাপস কুমার সরদার, প্রোগ্রাম অফিসার অনুপ কুমার মুন্ডা এবং সমাজকর্মী মোমিনুর রহমানসহ অনেকে।

শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা শেষে বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ীরা হলেন— প্রথম স্থান পল্লবী, দ্বিতীয় স্থান শামীমা, তৃতীয় স্থান তাওহীদ, চতুর্থ স্থান ফাহারিয়া ও দিশা, এবং পঞ্চম স্থান অর্জনকারী সুমা, আফিয়া, ভূমিকা, হাবিবা ও সুমাইয়া।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট