1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
সর্বশেষ:
ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে লোকনাথ বাবার রাখের উপবাস ও প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠান অনুষ্ঠিত রাজশাহী নগরীতে লোকাল ফুটবল লিগের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচনের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালন করেন দৈনিক ইত্তেফাকের শিবগঞ্জ উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম।

নির্বাচনে অন্যান্য পদে যারা জয়ী হয়েছেন তারা হলেন— সহ-সভাপতি পদে মো. নুরতাজ আলম, সহ-সাধারণ সম্পাদক পদে ফরহাদ আলী, কোষাধ্যক্ষ পদে আল আমিন এবং সাহিত্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে শ্রী প্রফুল্ল কুমার রবিদাস। এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন নাদিম হোসেন ও জিয়াউল হক।

শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করায় নির্বাচন কমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে প্রেসক্লাবের সব সদস্যের সম্মিলিত সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সংগঠনের উন্নয়ন, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।#

৥শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা প্রেরিত-

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট