1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
দূর্গাপুরে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত  - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ:
এমপি মিজানুর রহমানের নির্দেশনায় নাচোলে জরাজীর্ণ সড়ক পরিদর্শন, দ্রুত সংস্কারের আশ্বাস বাগমারায় ইজারা নেওয়া পুকুর দখল ও মাছ চুরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ঋণখেলাপির তালিকা থেকে সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লার নাম বাদ দেওয়ার নির্দেশ মির্জাপুরে দুর্গা প্রতিমা ভাঙচুর, হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক মির্জাপুরের হাটুভাঙ্গায় টোল আদায় বন্ধের দাবি, চরম ক্ষোভে স্থানীয় ও পথচারীরা রাসিকের অবসরপ্রাপ্ত কর্মচারীদের হাতে আনুতোষিকের চেক তুলে দিলেন প্রশাসক রাজশাহীর চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না করলে আন্দোলন তীব্র হবে: রাকসু ভিপি কুষ্টিয়ার দৌলতপুরে অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব: দুই মাসে ৫৪ জন সংক্রামিত, ঝুঁকিতে গবাদিপশু ও মানুষ শিবগঞ্জে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর, গ্রেপ্তার ১

দূর্গাপুরে বিনামূল্যে ছাগল ও ভেড়ার পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন অনুষ্ঠিত 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

# এম আর,মানিক, দূর্গাপুর প্রতিনিধি : “পিপিআর রোগের টিকা দিন, ছাগলওভেড়া সুস্থ্য রাখুন” এই প্রতিপাদ্য সামনে রেখে(২১ অক্টোবর) সকাল ৮টা হতে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল দূর্গাপুর, রাজশাহী এর আয়োজনে, শ্রীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে, প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল এর লক্ষ্যে বিনামূল্যে পিপিআর টিকা ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

দূর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ী ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত ভ্যাকসিনেটর মোঃ মাসুদ রানা দুর্গাপুর পৌরসভার ৩ নং ওয়ার্ড শ্রীপুর কেন্দ্রে প্রায় দুই শতাধিক ছাগলকে এই টিকা প্রদান করেন। ভ্যাকসিনেটর মোঃ মাসুদ রানার মত উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে একজন করে ভ্যাকসিনেটর আছেন। দুর্গাপুর পৌরসভার ৯ টি ওয়ার্ডে বিনামূল্যে এই পিপিআর টিকা প্রদান করেন প্রত্যেকটা ইউনিয়নের ভ্যাকসিনেটরা।

উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃমোছাঃজান্নাতুল ফেরদৌস এর কাছে বিনামূল্যে পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ২০২৩ সালের অক্টোবর মাসের শুরু হয় প্রথম ডোজ, দ্বিতীয় ডোজ ২০২৪ সালের অক্টোবর এবংনভেম্বরে প্রদান করা হয়, ২০২৫ সালে আবারও দ্বিতীয় ডোজের টিকা বাদ পড়ে যাওয়া গর্ভবতী এবং বাচ্চাদের এই পিপিআর টিকা প্রদান করা হয়েছে এবংবিনামূল্যে পিপিআর টিকা প্রদান করা হয়েছে।

ভেটেরিনারি সার্জন মোঃ নজরুল ইসলামের সহযোগিতায় ইউনিয়ন পর্যায়ের দায়িত্বরত ৭জন ভ্যাকসিনেটারদের পাশাপাশি ১০ জন ইন্টারনি ডাক্তার এই বিনামূল্যে পিপিআর টিকা প্রদান করতে সহযোগিতা করছেন। এখন পর্যন্ত দুর্গাপুরের মোট ২ লক্ষ ৯ হাজার ৭শত ছাগল ও ভেড়াকে এই পিপিআর টিকা প্রদান করা হয়েছে, এবং এই টিকা ক্যাম্পেইন চলমান রয়েছে। পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় প্রতিটা পরিবার হতে তাদের ছাগল এবং ভেড়াকে নিজ দায়িত্বে টিকা দিয়ে নিয়ে যায়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট