1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ

তানোরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ১৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস ২০২৫। শিক্ষকদের অবদান স্মরণ ও তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয় এই দিবস।

ইউনেস্কোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে দিনটি বিশ্ব শিক্ষক দিবস হিসেবে উদযাপিত হয়ে আসছে। এবারের প্রতিপাদ্য ছিল “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার দীপ্তি।” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তানোর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় রোববার (৫ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক অডিটোরিয়ামে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।Open photo

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব সিদ্দিকুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএন ও ) নাঈমা খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলী, সিনিয়র সহসভাপতি ও কালীগঞ্জ হাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, উপজেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মুন্ডুমালা মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও কোয়েল হাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ মজিবর রহমান, ছাঐড় নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান মাহমুদ, তানোর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সহ উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকবৃন্দ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “এই বছর বিশ্ব শিক্ষক দিবসে মূল গুরুত্ব দেওয়া হয়েছে — ‘শিক্ষকদের ক্ষমতায়ন: স্থিতিস্থাপকতা জোরদার করা, স্থায়িত্ব গড়ে তোলা । এই চ্যালেঞ্জিং সময়ে শিক্ষকরা তাঁদের শিক্ষার্থীদের জন্য স্থিতিস্থাপকতা, অভিযোজন ও উদ্ভাবনের আলোকবর্তিকা হিসেবে কাজ করছেন।” আলোচনা শেষে উপস্থিত শিক্ষকরা শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় গড়ে তোলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট