1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে অধ্যাপক শাহজাহান মিয়া - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়ে অধ্যাপক শাহজাহান মিয়া

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোহাম্মদ আব্দুল বাতেনঃ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাননীয় উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোঃ শাহজাহান মিয়া। সোমবার (২৯শে সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় পূজামণ্ডপে তিনি সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান এবং তাদের সাথে সৌহার্দ্যপূর্ণ সময় কাটান।

অধ্যাপক শাহজাহান মিয়া এ সময় বলেন, “বাংলাদেশে সব ধর্মের মানুষ সমানভাবে বসবাস করবে। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য—আমরা তা ধরে রাখতে চাই।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, সদস্য সচিব মোঃ তসিকুল আলম, মনাকষা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ রেজাউল ইসলামসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শুভেচ্ছা বিনিময় শেষে স্থানীয় পূজামণ্ডপ কমিটির নেতৃবৃন্দ অতিথিদের ধন্যবাদ জানান এবং সকল ধর্মের মানুষের মধ্যে শান্তি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট