1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
শিবগঞ্জে বিদ্যুৎপৃষ্ট হয়ে কৃষক নিহত অনিয়ম: ভোলাহাটে গভীর নলকূপ নির্মাণে নিম্ন মানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পদ্মায় মাটি উত্তোলনের অভিযোগে যুবকের কারাদণ্ড ও জরিমানা চারঘাটে চালকের বেতন তুলছেন নৈশ প্রহরী উজ্জ্বল বাঘায় মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল থ্রীহুইলার (সিএনজি) চালকসহ তিন জন  পরকীয়া প্রেমের জেরে শিবগঞ্জে সালিশে সংঘর্ষ, নিহত ১, আহত ৮ শিবগঞ্জে ট্রাক্টারের চাকায় পিষ্ট হয়ে শিশু শিক্ষার্থী নিহত রাজশাহীর কাটাখালীতে বিএসটিআই’র লাইসেন্স ছাড়া লাচ্ছা সেমাই তৈরি করায় ২টি প্রতিষ্ঠানকে জরিমানা শিবগঞ্জে বাড়িতে হামলা-লুটপাট ও ককটেল বিস্ফারণের ঘটনার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন পুঠিয়ায় পুকুর থেকে রিকশাচালকের মরদেহ উদ্ধার

তানোরে ৫ দফা দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর তানোর উপজেলায় ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় তানোর উপজেলা কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে থানা মোড় প্রদক্ষিণ করে গোল্লাপাড়া বাজার সংলগ্ন ফুটবল মাঠে পথসভায় মিলিত হয়।

মিছিলে নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর তানোর উপজেলা শাখার আমির মাওলানা আলমগীর হোসেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি ডিএম আক্কাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মাওলানা জামিনুর রহমান।

ঘোষিত ৫ দফা দাবিসমূহ: ১. জাতীয় সংলাপের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও সময় নির্ধারণ। ২. পিআর (প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতির ভিত্তিতে সংসদের উভয় কক্ষে নির্বাচন চালু। ৩. অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত। ৪. বর্তমান সরকারের অধীনে সংঘটিত জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা। ৫. স্বৈরাচারী সরকারের সহযোগী জাতীয় পার্টি ও ১৪ দলের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের ওলামা বিভাগের নেতা মাওলানা আব্দুর সিরাজুল ইসলাম। সমাবেশে আরও বক্তব্য রাখেন তানোর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট আব্দুল কাদের, ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আনিসুর রহমান, মুন্ডুমালা পৌরসভা মেয়র পদপ্রার্থী ডা. সেকেন্দার আলী, চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মোকসেদ (তানোর ইউনিয়ন), জুয়েল রানা (কলমা ইউনিয়ন), মাওলানা আলী (কামারগাঁও ইউনিয়ন), অধ্যাপক মাওলানা আনোয়ারুল ইসলাম (বাঁধাইড় ইউনিয়ন), ও মাওলানা আফজাল হোসাইন (সরঞ্জয় ইউনিয়ন) প্রমুখ।

সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ—শ্রমজীবী, কৃষক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। বক্তারা বলেন, “জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চলবে ইনশাআল্লাহ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট