1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

রাজশাহীতে ধীরগতিতে ফ্লাইওভার নির্মাণে ভোগান্তিতে নগরবাসী

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে চলমান ফ্লাইওভার নির্মাণ কাজ নগরবাসীর জন্য আশীর্বাদ নয়, বরং ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ৩৪৬ কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য পাঁচটি ফ্লাইওভার তিন বছরেও শেষ হয়নি। প্রতিটির ৪০-৫০ শতাংশ কাজ শেষ হলেও ধীরগতির কারণে ভোগান্তি চরমে উঠেছে।

নির্মাণকাজ চলায় অনেক সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। বিকল্প সরু পথে যানবাহন চলাচল করায় প্রতিদিন নগরজুড়ে তৈরি হচ্ছে তীব্র যানজট। এতে সাধারণ মানুষ ও যাত্রীদের ভোগান্তি বেড়েছে বহুগুণে। এছাড়া চলমান ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের কাজের কারণে প্রতিদিনই সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। নির্মাণ সামগ্রী যেমন বালু, ইট, পাথর ও লোহার রড রাস্তায় ছড়িয়ে থাকার কারণে দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।

স্থানীয়রা অভিযোগ করেছেন, নির্মাণকাজে নিরাপত্তা বিধি প্রায় অমান্য করা হচ্ছে। হঠাৎ ভারী যন্ত্রপাতি চালানো, হাতুড়ি বা মেশিন ব্যবহার করার সময় আশপাশের যাত্রীদের কোনো সতর্কবার্তা দেওয়া হয় না। ফলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার শঙ্কা রয়েছে।

রাসিক সূত্র জানায়, ২০২১ সালে এসব ফ্লাইওভারের চুক্তি হয় এবং এক বছর পর কাজ শুরু হয়। হড়গ্রাম নতুনপাড়া, কোর্ট স্টেশন, রেলগেট, ভদ্রা এবং বর্ণালী-বিলসিমলা এলাকায় এসব ফ্লাইওভার নির্মিত হচ্ছে। দৈর্ঘ্যে ৪০০ মিটার থেকে ১২৫৫ মিটার পর্যন্ত এসব ফ্লাইওভার রাজশাহী সিটি করপোরেশনের সমন্বিত উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে।

মজিদ অ্যান্ড সন্সের প্রকল্প ব্যবস্থাপক সারোয়ার জাহান বলেন, আমরা তিনটি ফ্লাইওভার নির্মাণ করছি, ৫০ শতাংশ কাজ শেষ হলেও বিল পেয়েছি মাত্র ২০ শতাংশের। প্রায় ২০ কোটি টাকার বিল আটকে আছে। নগরভবনের গাফিলতির কারণে সময়মতো বিল ছাড় হচ্ছে না। এভাবে চলতে থাকলে কাজ বন্ধ করা ছাড়া উপায় থাকবে না।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট