1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সর্বশেষ:
সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় রাস্তা ও ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত নিয়ামতপুরে পৈলানপুর উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালে এসএসসিতে শতভাগ অকৃতকার্য, শিক্ষক সংকট নিরসনের দাবি বাঘায় শতভাগ ফেলের চমক ৩ বোর্ডের ৩ স্কুল- বানিয়াপাড়া, বাউসা ভোকেশনাল – সরেরহাট দাখিল মাদ্রাসা রূপসার যুবদল কর্মীকে গুলি করে হত্যা তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা 

দুর্গাপূজা উপলক্ষে সোনামসজিদ স্থলবন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ আব্দুল বাতেনঃ সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজা উপলক্ষে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

বন্দর সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামীকাল ২৬ সেপ্টেম্বর (শুক্রবার) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত এ কার্যক্রম বন্ধ থাকবে। তবে ৪ অক্টোবর (শনিবার) থেকে যথারীতি আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে। এ সময়ের মধ্যে শুধুমাত্র বন্দর দিয়ে পাসপোর্ট-ভিসাধারী যাত্রীদের যাতায়াত অব্যাহত থাকবে। ফলে ভারত ও বাংলাদেশের ভ্রমণকারীরা প্রতিদিনই ইমিগ্রেশন কার্যক্রমের মাধ্যমে যাতায়াত করতে পারবেন।

সোনামসজিদ স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ম্যানেজার মোহাম্মদ মাইনুল ইসলাম বলেন, “দুর্গাপূজার কারণে প্রতিবছরের মতো এবারও আট দিনের জন্য আমদানি-রপ্তানি বন্ধ রাখা হয়েছে। তবে যাত্রী পারাপার স্বাভাবিকভাবেই চলবে।” এদিকে দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ীরা শঙ্কা প্রকাশ করেছেন। তারা মনে করছেন, নিত্যপণ্য আমদানিতে সাময়িক প্রভাব পড়তে পারে। তবে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এমন ছুটি নিয়মিত থাকায় ব্যবসায়ীরা আগেভাগেই প্রস্তুতি নিয়ে থাকেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট