1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাব-৫ এর অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫, সিপিসি-১) এর অভিযানে একাধিক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.) সকাল ১১টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন মহানন্দা বাসন্ড্যান্ট সংলগ্ন নাঈম উদ্দিন হোটেলের সামনে থেকে তাকে আটক করে র‍্যাব সদস্যরা।

গ্রেফতারকৃত আসামি মোঃ সাদ্দাম হোসেন (৩২), পিতা-মৃত আঃ খালেক, সাং-নুনগোলা কেডিসিপাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জ। তিনি মাদকসহ বিভিন্ন ধারায় মোট ১১টি মামলার এজাহারনামীয় আসামি এবং ২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

র‍্যাব সূত্রে জানা যায়, ২০২২ সালের ২০ অক্টোবর গোমস্তাপুর থানায় দায়েরকৃত একটি মাদক মামলায় আদালত তাকে ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করে সাজা পরোয়ানা জারি করেন। তবে জামিনে মুক্তি পাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন ধরে ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারির পর অবশেষে র‍্যাব-৫ তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট