1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাঘায়  সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাঘায়  সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি: রাজশাহীর বাঘায় সচেতনতা কর্মসূচি বাস্তবায়নে-৩২টি পৌরসভায় পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় সুষ্ট বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যবিধি ও নিরাপদ পানি পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বাঘা উপজেলার আড়ানী সরকারি মনোমোহিনী উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই কর্মশালা অনুষ্টিত হয়।

বাঘা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত কর্মশালায় সভাপতিত্ব করেন আড়ানী পৌর প্রশাসক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি। এতে অংশগ্রহন করেন আড়ানী পৌরসভার বর্তমান দায়িত্বপ্রাপ্ত কাউন্সিলর ও সাবেক কাউন্সিলর,রাজনৈতিক-সুশীল সমাজের ব্যক্তিবগ ও শিক্ষক ।

কর্মশালায় প্রেজেনটেশন উপস্থাপনের মাধ্যমে বিষয় ভিক্তিক আলোচনা করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোস্যাল ডেভলোপমেন্ট অফিসার বাবুল আখতার,সহকারি প্রকৌশলী এইচ এম শাহিন। উপস্থিত ছিলেন- উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা শশী শবনব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন আকতার, উপজেলা সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা আফম হাসান, উপজেলা জনস্বাস্ত্য প্রকৌশলী আবদুল মোমিন, আড়ানী পৌরসভার উপসহকারি প্রকৌশলী সোহেল রানা, আড়ানী পৌরসবার সাবেক মেয়র নজরুল ইসলাম, উপজেলা আড়ানী পৌর জামায়াতের আমির মনিরুল আজম জিঞ্জ,অধ্যাপক রাম গোপাল, শিক্ষক সঞ্জয় কুমার দাস প্রমুখ। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট