1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

গোদাগাড়ীতে র‍্যাব-৫ এর অভিযানে পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাকনহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে পলাতক সাজাপ্রাপ্ত আসামি মোঃ মেহেদী (৪০)-কে গ্রেফতার করেছে র্যাব-৫।

্যাব সূত্র জানায়, ০৫ সেপ্টেম্বর ২০২৫ তারিখ রাত ১২টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি আভিযানিক দল কাকনহাট বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ছদ্মবেশে অবস্থানরত মেহেদীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মেহেদী বগুড়ার সোনাতলা থানার নিশ্চিন্তপুর গ্রামের মৃত মোঃ নিজাম উদ্দিনের ছেলে। তিনি অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল চোরাচালানের মামলায় দোষী সাব্যস্ত হয়ে বিশেষ ক্ষমতা আইনে ০২ বছরের সাজা পান। কিন্তু দীর্ঘদিন পলাতক ছিলেন। পরে গ্রেফতারকৃত আসামিকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সোনাতলা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে তারা দেশব্যাপী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, অস্ত্রধারী ও বিভিন্ন অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট