1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, দুইজনের কারাদণ্ড - দৈনিক সবুজ নগর
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

শিবগঞ্জে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান, দুইজনের কারাদণ্ড

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

# মোঃ আব্দুল বাতেন: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের সহযোগিতায় এ অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে উপজেলার মনাকষা ও কানসাটের মিলিক বাজার এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী দুইজনকে যথাক্রমে দুই মাস ও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এসময় দেশি চোলাই মদ উৎপাদনের কাঁচামালসহ বিপুল পরিমাণ চোলাই মদ উদ্ধার করা হয়। সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষায় শিবগঞ্জ প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট