1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
তানোরে একই পরিবারের ৩ জন সদস্য নিয়ে এডহক কমিটি গঠনের অভিযোগ রাজশাহীর  সিসিএমকে স্বপরিবারে  মারধর করার প্রতিবাদে পাকশী ও রাজশাহীতে  কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের  বিভিন্ন কর্মসূচি পালন; তীব্র নিন্দা ইংরেজিতে ফেল করায় বিষপানে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু রাজশাহী সিটি কর্পোরেশনসমূহের খেলার মাঠের সুব্যবস্থাকরণ উপলক্ষে  আলোচনা সভা  পাবনার ঈশ্বরদী থেকে লালপুর ইয়াবা সাপ্লাই দিতে এসে ১০০ পিস ইয়াবা সহ আটক-৩ ‎মির্জাপুর ক্যাডেট কলেজে এস এস সি পরীক্ষার সাফল্য ৫০ জন জিপিএ-৫ ‎ রাসিক প্রশাসকের সাথে নারী উদ্যোক্তা সমাজ কল্যাণ সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে বিএসটিআই’র অনুমোদনহীন দই, মিষ্টি ও ঘি বিক্রেতাকে জরিমানা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ এর লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন,বিঘ্ন ঘটছে কৃষি   ও কলকারখানাতেও রাবি শিক্ষকের বিরুদ্ধে স্ত্রী অপহরণ-হত্যাচেষ্টার মামলা: ১৭ দিনেও গ্রেফতার নন অভিযুক্ত

গোদাগাড়ীতে তরুণী ধর্ষণ মামলায় র‌্যাব-৫ এর অভিযানে প্রধান আসামি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ মমিনুল ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর গোদাগাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ মামলার প্রধান আসামি মোঃ ইমরান (২৬) কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

র‌্যাব জানায়, সোমবার রাত ৩টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে শরিয়তপুর জেলার পালং থানাধীন মধ্য পালং এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ অভিযানে র‌্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ও র‌্যাব-৮, সিপিসি-২, মাদারীপুর যৌথভাবে অংশ নেয়। গ্রেফতারকৃত ইমরান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার হরিশংকরপুর গ্রামের মোঃ আনারুল ইসলামের ছেলে।

ঘটনার সূত্রে জানা যায়, ছয় মাস আগে ভিকটিম তালাকপ্রাপ্ত হয়ে স্থানীয় একটি কোম্পানিতে চাকরি নেন। একই গ্রামের ইমরান ভিকটিমের পরিবারের সঙ্গে পরিচিত হওয়ায় তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগের একপর্যায়ে ভিকটিম নিজেকে বিবাদীর প্রলোভনে ভাড়া বাসায় উঠান। পরে গত ২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে ইমরান ভিকটিমের ভাড়া বাসায় প্রবেশ করে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার পর ভিকটিম নিজেই বাদী হয়ে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পুলিশ ও র‌্যাব আসামিকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করে। অবশেষে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ এর চৌকস টিম তাকে ধরতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট