1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ:
​বাংলাদেশের বাজেট রাজনীতি: চিরাচরিত আখ্যান ও বাস্তবতার নিরিখ তায়কোয়ানডো ফেডারেশনের শীর্ষ নেতাদের আশ্রয়ে হত্যাচেষ্টার মামলার আসামি কামরুজ্জামান চঞ্চল দুর্গাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার শিক্ষার্থীদের মেধা বিকাশে রাজশাহীতে স্টার্টআপ বিজ্ঞান ও ইনোভেশন প্রতিযোগিতা ড্রেন নির্মাণ কাজে অনিয়ম, ইউপি সদস্যকে সাময়িক বহিষ্কারের নির্দেশ ইউএনওর  কানসাট আম বাজার দামে চাঙ্গা হলেও নানা কারণে চাষীরা হতাশ জাতীয় বাজেটে রাজশাহীর সম্ভাবনার যথাযথ প্রতিফলনের আহবান: মামুন শ্যামনগরে সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন তানোরে শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি দপ্তর ও সড়কের পাশে ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শিবগঞ্জে উদ্ভাবনী মেধাবী শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

বাঘার হাট বাজারে বিক্রি করা দুই লক্ষ টাকা মূল্যের কারেন্ট-চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি ঃ রাজশাহীর বাঘায় হাট-বাজারে বিক্রি করা অবৈধ জালগুলো জব্দ করে জনসন্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং ভ্রাম্যমান আদালতে দুইজনের ২হাজার টাকা জরিমানা করা হয়। ১৫০ পিচ কারেন্ট জালসহ ১০ পিচ চায়না দুয়ারি জব্দকৃত জালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২ লক্ষ টাকা। ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্টেট ও উপজেলা নির্বাহি অফিসার শাম্মী আক্তার তাদের জরিমানা করেন।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট) সকাল ১০ টায় বাঘা পৌরসভার বাঘার হাট বাজারে উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান পরিচালনা করে । উপস্থিতি ছিলেন, উপজেলা কৃষি অফিসার শফিউল্লাহ সুলতান, উপজেলা মৎস্য অফিসার তহুরা হক, ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের ক্ষেত্র সহকারী শাহরিন আক্তার ইভাসহ অনেকে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাম্মী আক্তার বলেন , পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার স্বার্থে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল ও চায়না জালসমূহ জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। এই ধরনের অবৈধ জাল মাছের ডিম, পোনা ও ছোট মাছ নিধনে ব্যাপক ভূমিকা রাখে, যা আমাদের প্রাকৃতিক মাছের উৎপাদনে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে।

উপজেলা মৎস্য অফিসার তহুরা হক জানান, মাছের উৎপাদন ধ্বংস না করার স্বার্থে সরকারের নির্দেশনা অনুযায়ী এই অভিযান পরিচালনা করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার (২৬ আগষ্ট) আড়ানী পৌর বাজারে ভ্যাম্যমান আদালত পরিচালনা করে প্রায় ১ লক্ষ টাকা মল্যের ১০০ পিচ কারেন্ট জাল জব্দ করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মৎস্য অফিসার তহুরা হক। ।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট