1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জ উপজেলার বন্যা ও অতিবৃষ্টিতে সাধারণ মানুষের হালচাল! ৪ কি:মি: জুড়ে পানিবন্দী হাজার হাজারো বন্যার্ত - দৈনিক সবুজ নগর
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, তীব্র নিন্দা ও প্রতিবাদ শ্যামনগরে জলবায়ু ও পরিবেশ সচেতনতায় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত ভোলায় নতুন গ্যাসকূপের সন্ধান: দৈনিক ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদনের সম্ভাবনা চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণচেষ্টা মামলায় কারাদণ্ড: দপ্তরি মাসুদের ৮ বছরের সাজা শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাব নির্বাচন: সভাপতি মামুন, সাধারণ সম্পাদক শরিফুল নির্বাচিত খুলনায় বিভাগীয় বইমেলা উপলক্ষে ‘মানবতাবাদ এবং বিশ্বশান্তি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন: ভিয়েতনামে ১৪ দেশের মধ্যে দারুণ সাফল্য বাগমারায় সার সংকট নিরসনে উপসহকারী কৃষি কর্মকর্তা ও ডিলারদের সাথে মতবিনিময় সভা রূপসায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন ও চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত রাজশাহীতে বিএসটিআই’র অভিযানে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে ১০ হাজার টাকা জরিমানা

শিবগঞ্জ উপজেলার বন্যা ও অতিবৃষ্টিতে সাধারণ মানুষের হালচাল! ৪ কি:মি: জুড়ে পানিবন্দী হাজার হাজারো বন্যার্ত

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৯১ বার এই সংবাদটি পড়া হয়েছে

ভিডিও চিত্র ও বক্তব্য: আবু রায়হান-

এম.এস.আই শরীফ, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জঃ  চাঁপাইনবাবগঞ্জ জেলার বৃহত্তম উপজেলার নাম শিবগঞ্জ। আর এ উপজেলার চরপাকা ইউনিয়নের বোগলাবাড়ী গ্রামের প্রায় ৪ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তাসহ জায়গার মানুষ। এখন বন্যা ও অতিবৃষ্টির কারণে পানিবন্দী হয়ে পড়েছে বন্যার্তরা। এ এলাকার হাজার হাজার ধানী ফসলী জমি  পানিতে তলিয়ে গেছে, করুন দৃশ্য ।  অনেকে উঁচু রাস্তার উপর আশ্রয় নিয়েছে অনেকে। স্থানীয় ঐ এলাকার পানিবন্দী  সাধারণ মানুষেরা প্রাণ বাঁচানোর তাগিদে  নিরাপদ জায়গার খোঁজে ছুটোছুটি করছে। অনেকে নিরাপদে থাকার জন্য গ্রাম ছেড়ে চলে যাচ্ছে খোলা আকাশের নীচে।  চরম হাহাকার বিরাজ করছে বন্যার্তদের মাঝে।  বাড়ীঘর এমনকি বাড়ীতে থাকা ল্যাট্রিন মুখথুবড়ে পড়ছে পানিতে। যা ভিডিও চিত্রে প্রতীয়মান হয়েছে।

শিবগঞ্জে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করছে।্কএবারের বন্যা পরিস্থিতি আরো মারাত্মক আকার ধারণ করতে পারে বলে আশংকা করা হচ্ছে।একদিকে খাদ্য সংকট অন্যদিকে নদী ভাঙ্গন। বন্যার্তরা চরম সংকটে দিন কাটাচ্ছে। সরকারিভাবে যে ত্রাণ সরবরাহ করা হচ্ছে তা যথেষ্ট নয়। জরুরী ভিত্তিতে ত্রাণ তৎপরতা জোরদারের দাবি জানিয়েছে বন্যার্তরা।

Open photo

স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষের ও সচেতনমহলের জোড়ালো দাবী সরকার প্রধানের কাছে, প্রতিবছর পদ্মার ভাঙ্গণে গ্রামকে গ্রাম বন্যা ও ভারীবর্ষণের কবল থেকে রক্ষা পেতে দীর্ঘমেয়াদী সুপরিকল্পনার প্রয়োজন। #

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট