1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ:
মিডিল চরে যাতায়াতকারী যাত্রীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান করলেন রাসিক প্রশাসক আত্রাইয়ে পরিবেশ সুরক্ষায় ৫১৫ টি মসজিদে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পিয়াজু খেয়ে ৭ স্কুলছাত্রী অসুস্থ শিবগঞ্জে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, ও ককটেল বিস্ফোরণ বাঘায় ভ্যান থেকে পড়ে গুরুতর আহত বীর মুক্তিযোদ্ধা শফিউর রহমান শফি ঠাকুরগাঁওয়ে ওয়াল্ড ভিশনের হত দরিদ্রদের গ্রাজুয়েশন প্রোগ্রাম অনুষ্ঠিত  বাঘায় ১৫০ বোতল এসকাফ (ESkuf) সিরাপসহ মোটরসাইকেল আটক, গ্রেফতার ২ মির্জাপুরে গৃহবধূ গোলাপী হত্যার রহস্য উদঘাটন ও হয়রানির প্রতিবাদে স্বামীর সংবাদ সম্মেলন সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত আত্রাইয়ের ১১ জন প্রবাসীদের পরিবারকে নওগাঁ জেলা প্রশাসনের সহায়তা কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে-বিএনপি নেতা উজ্বল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৩৭০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ বিশেষ প্রতিনিধি..

রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন উজ্জ্বল দলীয়”নেতা কর্মীদের উদ্দেশ্য বলেছেন, সামনের পথ মোটেও মসৃণ নয়। বিএনপির বিরুদ্ধে দেশি-বিদেশি ষড়যন্ত্র করা হচ্ছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কোনো কাজ করা যাবে না। মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনে দলের নেতাকর্মীদের এক থাকতে হবে। এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।

বৃহস্পতিবার (৩০-০১-২০২৫) বাদ আসর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিনোদপুর উচ্চ বিদালয় মাঠে, বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান বীর উত্তমের ৮৯তম জন্মবার্ষিকী ও আরাফাত রহমান কোকোর মৃত্যু বার্ষিকী, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যকালে এসব কথা বলেন আনোয়ার হোসেন উজ্বল।

তিনি বলেন, দেশের মানুষের কল্যাণে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে পরিবর্তন ঘটাতে চাই।” এজন্য আমাদের মন-মানসিকতারও পরিবর্তন ঘটাতে হবে। যেটি মানুষ প্রত্যাশা করে। ওই অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মরহুম মোখলেছুর রহমান মাস্টারের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক এনামুল হক ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম রাহুলের সঞ্চালনায় অন্যান্যের মধ্য বক্তব্য রাখেন, বাঘা থানা বিএনপির “সাবেক সহ- সভাপতি সহকারি অধ্যাপক জাহাঙ্গীর হোসেন, আড়ানী পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আল মানুম, চারঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুরাদ পাশা, উপজেলা জিয়া পরিষদের সভাপতি বাবুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা সংগ্রামী দলের সভাপতি মওদুদ আহমেদ মধু, বাঘা উপজেলা সংগ্রামী দলের সভাপতি রুবেল আহমেদ, ইউনিয়ন যুবদল নেতা জিল্লুর রহমান ও ইঞ্জিনিয়ার জাহাঙ্গগীর হোসেনসহ বিএনপি-অংসংগঠনের নেতা-কর্মী।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট