1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ:
বাগমারা প্রেসক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পঞ্চগড় পৌরসভা ডেভেলপমেন্ট প্লান (PDP), ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যাকশন প্ল্যান (CRAP) শীর্ষক কর্মশালা ​আতিথেয়তা, সংবর্ধনা ও ফুলের মালা: একটি ভারসাম্যপূর্ণ পর্যালোচনা শিবগঞ্জে বিপুল পরিমান নেশার ট্যাবলেট ও ফেনসিডিল সহ আটক ১ শিবগঞ্জে স্বামীর হাতে স্ত্রী খুন, টয়লেটের সেপটি ট্যাংক থেকে  লাশ উদ্ধার ,পাষান্ড স্বামী গ্রেফতার শিবগঞ্জে সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার রূপসায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে লিফলেট বিতরন, র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত বিএসটিআই’র অনুমোদনহীন লাচ্ছা সেমাই ও ভার্মিসিলি বিক্রি করায় শাহী ফুড ইন্ডাস্ট্রিজকে পঁচিশ হাজার টাকা জরিমানা ঠাকুরগাঁওয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল  ​নেসকো স্থানান্তর বিতর্ক: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ না কি হঠকারী সিদ্ধান্ত?

ওয়াই.এম. স্পোর্টিং ক্লাব, রাজশাহীর শতবর্ষপূর্তি উৎসব উদযাপন

  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৩৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি, ০৮ ডিসেম্বর ২০২৩……………………………………….

ওয়াই.এম. স্পোর্টিং ক্লাব, রাজশাহীর গৌরব ও ঐতিহ্যের শতবর্ষপূর্তি উৎসব উদযাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১২টায় তালাইমারী রাণীনগর শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, অতীতে ক্লাবগুলো থেকে খেলাধূলা সহ বিভিন্ন বিষয় চর্চা করা হতো। তবে পৃষ্ঠপোষকতার অভাবে অনেক কর্মকাণ্ড সীমিত করতে বাধ্য হয়। সিটি কর্পোরেশনের নানাবিধ কর্মকাণ্ডের মধ্যে ক্রীড়া সংগঠন ও ক্লাবগুলোতে সহযোগিতা করা অন্যতম একটি কাজ। রাজশাহী সিটি কর্পোরেশনের ক্রিকেট একাডেমি, ফুটবল একাডেমিতে আর্থিক সহযোগিতা করে আসছি, এটি অব্যাহত রাখা হবে।

তিনি আরো বলেন, যুব সমাজকে সঠিকপথে পরিচলনা করা, মাদক থেকে দূরে রাখতে খেলাধূলা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। যুব সমাজকে মাঠমুখী করতে  রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল ইত্যাদি খেলাধূলা পর্যায়ক্রমে আয়োজন করা হবে। ২০২৪ থেকে শুরু করে বিভিন্ন টুর্নামেন্ট আয়োজন আগামীতে চলমান থাকবে।

ওয়াই.এম. স্পোর্টিং ক্লাব শতবর্ষ উদ্যাপন কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদী, বিশিষ্ট ক্রীড়াবিদ মোশারফ হোসেন, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, কবিকুঞ্জের সভাপতি অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, বিশিষ্ট ক্রীড়াবিদ মো. খায়রুল আনাম, বিশিষ্ট শিল্পপতি মো. হাসেন আলী, ওয়াই.এম. স্পোর্টিং ক্লাব এর সহ-সভাপতি ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আহসানুল হক পিন্টু, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর আলিফ আল মাহমুদ লুকেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ওয়াই.এম. স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আবু সাঈদ মাস্টার। শুভেচ্ছা জ্ঞাপন করেন ওয়াই.এম. স্পোর্টিং ক্লাব শতবর্ষ উদযাপন কমিটির সদস্য সচিব প্রকৌশলী একেএম খাদেমুল ইসলাম ফিকশন। সঞ্চালনা করেন উদযাপন কমিটির অর্থ সচিব অধ্যাপক সাইফুল ইসলাম চুনি ও মুক্তিযুদ্ধ ৭১, রাজশাহী মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুল হাদী, বিশিষ্ট ক্রীড়াবিদ মোশারফ হোসেন, বিশিষ্ট ক্রীড়াবিদ মো. খায়রুল আনাম, বিশিষ্ট ক্রীড়াবিদ মো. হাফিজুল হক হ্যাপিকে ক্লাবের পক্ষ থেকে গুণিজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিত গুণিজনদের হাতে সম্মানা স্মারক তুলে দেন রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

এরআগেওয়াই.এম. স্পোর্টিং ক্লাবের শতবর্ষপূর্তি উৎসব উপলক্ষ্যে সকালে জাতীয় ও ক্লাব পতাকা উত্তোলন এবং শহীদ মিনার শহীদ চত্বর-৭১ এ পুষ্পিত শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট