1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
চারঘাটে পরিত্যক্ত ১১৬ বোতল এস্কাফ উদ্ধার - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ:
চারঘাটে পরিত্যক্ত ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা রাজশাহী শিক্ষা বোর্ডে বিপ্লব ও সংহতি দিবস পালিত সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আরাফাত, সম্পাদক নাজমুল সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

চারঘাটে পরিত্যক্ত ১১৬ বোতল এস্কাফ উদ্ধার

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন: রাজশাহীর চারঘাটে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১১৬ বোতল এস্কাফ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহীর সিপিএসসি ইউনিট। শনিবার (৭ নভেম্বর ২০২৬) দিবাগত রাত ২টা ১৫ মিনিটের দিকে চারঘাট পৌরসভার মেরামতপুর আয়নালপাড়া গ্রামের একটি হলুদের বাগান থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

এসআরবি-৫ সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অস্ত্র, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে চারঘাট থানাধীন মেরামতপুর আয়নালপাড়া গ্রামের একটি হলুদের বাগানে মাদকদ্রব্যসদৃশ বোতল পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার তথ্য পায় এসআরবি-৫-এর সিপিএসসি ইউনিট।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আভিযানিক দল। এ সময় বাগানের মধ্যে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ১১৬ বোতল এস্কাফ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে উপস্থিত নিরপেক্ষ সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক বোতলগুলো জব্দ করা হয়। অভিযান শেষে উদ্ধারকৃত এস্কাফ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চারঘাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) মূলে হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদক কারবারের বিরুদ্ধে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট