1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল ডিবির হাতে গ্রেফতার গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সারিয়াকান্দিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চারঘাটে পরিত্যক্ত ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা রাজশাহী শিক্ষা বোর্ডে বিপ্লব ও সংহতি দিবস পালিত সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন

খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো. মিজানুর রহমান, খুলনা প্রতিনিধি: ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে। এ উপলক্ষে মাদ্রাসায় আলোচনা সভা, দোয়া মাহফিল এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় মাদ্রাসার অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদ্রাসার উপাধ্যক্ষ আঃ মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো. মিজানুর রহমান, মাওলানা কবির হোসাইন ও মাদ্রাসার উপাধ্যক্ষ আঃ মান্নান।

বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিন। এ দিনের ঐতিহাসিক ঘটনাবলি, জাতীয় ঐক্য, সংহতি এবং দেশপ্রেমের সঠিক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা ও ঐতিহাসিক সচেতনতা গড়ে তুলতে এ ধরনের শিক্ষণীয় আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা মো. আবুল হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল হাসান, মাওলানা কবির হোসাইন, মো. মিজানুর রহমান, সেলিম হোসেন, আঃ আলিম, মরিয়ম খানম, ফাহমিদা আক্তার, রোজিনা খাতুন, কামরুল, আব্দুল্লাহ মিঠু, আরাফাতসহ মাদ্রাসার অন্যান্য শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে নানা উপহার ও উৎসাহমূলক পুরস্কার তুলে দেওয়া হয়।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট