1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সর্বশেষ:
রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা রাজশাহী শিক্ষা বোর্ডে বিপ্লব ও সংহতি দিবস পালিত সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন রূপসা বাগমারা বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি আরাফাত, সম্পাদক নাজমুল সাঁওতাল হত্যার বিচার ও ভূমি ফেরতের দাবি জাতীয় আদিবাসী পরিষদের  চাঁপাইনবাবগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের সিজন-২ উদ্বোধন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার রাজশাহীতে ড্রেনের পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোস্তাফিজুর রহমান লিটন, রাজশাহী: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা ও প্রেরণাকে ধারণ করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা, রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক।

তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সংঘটিত সিপাহী-জনতার বিপ্লবের লক্ষ্য ও প্রেরণা বুকে ধারণ করে আমাদের জাতীয় সংহতি সুদৃঢ় করতে হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি একটি উন্নত, সমৃদ্ধ ও কল্যাণকর বাংলাদেশ গঠনে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (রামেবি) আয়োজিত কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

দিবসটি উপলক্ষে সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে জাতীয় ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন উপাচার্য প্রফেসর ডা. মোহা. জাওয়াদুল হক এবং বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন কোষাধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন খোন্দকার।

এ সময় উপস্থিত ছিলেন পরীক্ষা নিয়ন্ত্রক ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ডা. মো. শাহ আলম, পরিচালক (অর্থ ও হিসাব) মো. নাজিমুদ্দীন, উপপরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. মো. আব্দুল ওয়াদুদ, সহকারী রেজিস্ট্রার ডা. মো. সিরাজুল ইসলাম, সহকারী কলেজ পরিদর্শক ডা. মনিরুল ইসলাম এবং সহকারী পরিচালক (অর্থ) খাইরুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।

পতাকা উত্তোলন শেষে উপাচার্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ইতিহাস, ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় তিনি জাতীয় ঐক্য, সংহতি, দেশপ্রেম এবং রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জাতির ঐক্য ও সংহতি, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পাশাপাশি বিভিন্ন জাতীয় আন্দোলন-সংগ্রামে শহীদদের রুহের মাগফিরাত কামনা করা হয়।

এদিকে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে রোববার (৮ নভেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এতিমদের মধ্যে খাদ্য বিতরণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট