1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল ডিবির হাতে গ্রেফতার - দৈনিক সবুজ নগর
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ:
খুলনার দৌলতপুর আলিম মাদ্রাসায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল ডিবির হাতে গ্রেফতার গোদাগাড়ীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে সারিয়াকান্দিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ চারঘাটে পরিত্যক্ত ১১৬ বোতল এস্কাফ উদ্ধার রাজশাহীতে ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা সভা রাজশাহী শিক্ষা বোর্ডে বিপ্লব ও সংহতি দিবস পালিত সংহতির প্রেরণায় দেশ গড়তে হবে: রামেবি উপাচার্য রাজশাহী সীমান্তে বিপুল মাদক জব্দ বাঘায় নকল-ভেজাল সাপ্লিমেন্টের কারখানায় জব্দকৃত পণ্য আগুনে পুড়িয়ে ধ্বংস: নেপথ্যে নানা প্রশ্ন

নরসিংদীতে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী আবু লাল ডিবির হাতে গ্রেফতার

  • প্রকাশের সময় : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো. কামাল হোসেন প্রধান, জেলা প্রতিনিধি (নরসিংদী): নরসিংদীতে আলোচিত হত্যা, অস্ত্র, মাদক ও অপহরণসহ একাধিক মামলার পলাতক আসামি ও শীর্ষ সন্ত্রাসী আবু লালকে (৪০) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও আট রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আবু লাল নরসিংদী শহরের শালিধা এলাকার মৃত শাহাবুদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে নরসিংদীর বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি, অস্ত্র, মাদক ও অপহরণের অভিযোগে ৬টি মামলা চলমান রয়েছে।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে নরসিংদী মডেল থানা প্রাঙ্গণে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ অক্টোবর নরসিংদী শহরের চৌয়ালা এলাকায় দুই পক্ষের গোলাগুলিতে শহিদুল্লাহ ওরফে বাবু (২৮) নামের এক ব্যক্তি নিহত হন। ওই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের পর থেকেই মূল অভিযুক্ত আবু লাল পলাতক ছিলেন। তাকে গ্রেফতারে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় পুলিশের একাধিক দল ছদ্মবেশে যৌথ অভিযান পরিচালনা করে।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার (৬ নভেম্বর) রাতে ডিবির একটি দল হবিগঞ্জের মাধবপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। পরে তার দেওয়া তথ্য ও দেখানো মতে, নিজ বসতঘরের রান্নাঘরের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা ম্যাগাজিনভর্তি আট রাউন্ড গুলিসহ একটি সক্রিয় বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ-আল-ফারুকের দিকনির্দেশনায় ডিবির একাধিক টিম এই সফল অভিযান পরিচালনা করে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে এবং মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ সন্ত্রাস, মাদক, অস্ত্র ও গোষ্ঠীগত সহিংসতার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অবিচল রয়েছে বলে জানিয়েছে পুলিশ।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট