1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট ভিলেজ: রুয়েট উপাচার্য - দৈনিক সবুজ নগর
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
সর্বশেষ:
চাঁপাইনবাবগঞ্জে ১১ কেজি গানপাউডার ও ৯২টি ককটেল উদ্ধার করল এসআরবি রাজশাহীতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীর সিল্ক শিল্পকে চাঙা করতে উৎপাদন বৃদ্ধি ও নতুন কর্মসংস্থানের ঘোষণা মির্জাপুরের গোড়াকী গ্রামে প্রথমবার দুর্গোৎসব, তরুণদের উদ্যোগে গ্রামজুড়ে আনন্দের আমেজ দুর্গাপূজায় ৮ দিন বন্ধ সোনামসজিদ স্থলবন্দর, চালু থাকবে যাত্রী পারাপার রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখমের মূল পরিকল্পনাকারী স্পিকার মিরাজসহ গ্রেপ্তার ২ টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে শিশু নিখোঁজ: উদ্ধারে ফায়ার সার্ভিস পোরশায় ৬৩ লাখ টাকার হেরোইনসহ যুবক গ্রেপ্তার ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করতে কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের বৈঠক

স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য প্রয়োজন স্মার্ট ভিলেজ: রুয়েট উপাচার্য

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ৫১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক…………………………………………………….

স্মার্ট বাংলাদেশ গড়তে হলে এখন থেকে স্মার্ট ভিলেজ তৈরীর দিকে মনোযোগ দিতে হবে। তবেই গ্রাম ও শহর একত্রে মিলে প্রধানমন্ত্রী ঘোষিত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

আজ শনিবার বিকেলে রুয়েটের মিলনায়তনে আয়োজিত “A Talk on Planning Smart Village” শীর্ষক হার্ডটকে প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এ অভিমত ব্যক্ত করেন। আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং (ইউআরপি) বিভাগ আয়োজিত এই হার্ডটকে উপাচার্য আরো বলেন, এই বিভাগের শিক্ষার্থীরাই স্মার্ট ভিলেজ গড়ে তোলার টেকসই পরিকল্পনা উদ্ভাবন ও বাস্তবায়ন করতে সক্ষম হবে। এর জন্য এখন থেকেই তাদের স্মার্ট ভিলেজ গড়ার কর্মপরিকল্পনা প্রণয়ন করতে হবে।

ইউআরপি বিভাগের বিভাগীয় প্রধান ও পুরকৌশল অনুষদের ডীন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই হার্ডটকে ইউআরপি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সঞ্চালনায় ছিলেন ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক অনুতোষ দাস।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট