1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
সর্বশেষ:
বাগমারায় দারিদ্র্যকে হার মানিয়ে একসঙ্গে প্রাথমিক বৃত্তি পেল জমজ ভাই-বোন বদরগঞ্জে আহমাদিয়া  সম্প্রদায়ের উপর হামলার আতঙ্কে দিন কাটাচ্ছে শিবপুর  ও বসন্তপুর  গ্রামবাসীরা  ভোলাহাটে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা পঞ্চগড়ের রূপকার চিরশায়িত হলো না নিজ জেলার নয়াবাড়ি গ্রামে, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনেই দাফন তানোরে গভীর রাতে দোকান পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ফ্রিজ-টিভি চুরিরও অভিযোগ, ৫জনের বিরুদ্ধে মামলা ‎মির্জাপুরে রাস্তার কাজে অনিয়ম, বিল আটকে দিলেন উপজেলা প্রকৌশলী মনিরুল সাজ রিজন ‎ সারিয়াকান্দি পাইলট বালিকা বিদ্যালয়ের সভাপতি হিসেবে আবারও পলাশ মন্ডলকে চান শিক্ষার্থী-অভিভাবকরা ‎ তাহেরপুর টু নলডাঙ্গা সড়ক এখনো মরণ ফাঁদ, যেনো দেখার কেউ নেই! নকল করতে না দেয়ায় ভোলায় এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ পঞ্চগড়ে সপ্তাহের ব্যবধানে বেড়েছে ,মাছ ,মুরগি ও কাঁচা বাজারের দাম

রাণীশংকৈলে কৃষকদের মাঝে ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৫৭৪ বার এই সংবাদটি পড়া হয়েছে
# রফিকুল ইসলাম সুজন, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রকল্পভুক্ত কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। ১১ আগষ্ট  সোমবার দুপুরে রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস প্রাঙ্গণে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক, শাফিউল মাজলুবিন রহমানের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের  প্রকৌশলী সাখাওয়াত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম , যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুস সামাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মাবুদ, সহকারী কৃষি কর্মকর্তা সাবের আলী, শফিউল হাসান, উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা রজব আলী, পৌর বিএনপির সভাপতি শাহাজাহান আলী, কৃষক দলের সহ-সভাপতি আব্দুল সাত্তার, ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ, প্রেস ক্লাব সভাপতি, আশরাফুল আলম, বিএনপির সদস্য মোস্তক আলী সহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ এবং উপকারভোগীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার ৮টি ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৫টি রাইস ট্রান্সপ্লান্টার, ২৫টি রিপার, ২৫টি পাওয়ার স্প্রেয়ার, ২৫টি ব্রি বীজ বপন যন্ত্র এবং ২,৫০০ রাইস ট্রান্সপ্লান্টার ট্রে বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা যন্ত্রগুলোর সঠিক ব্যবহার ও কৃষিতে এর গুরুত্ব নিয়ে কৃষকদের দিকনির্দেশনা প্রদান করেন।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট