1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তানোরে মানববন্ধন - দৈনিক সবুজ নগর
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ও দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে তানোরে মানববন্ধন

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ২৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মমিনুল ইসলাম মুন বিশেষ প্রতিনিধি : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদ এবং দেশব্যাপী সাংবাদিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়ে খুনিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাজশাহীর তানোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১১ ই আগস্ট দুপুরে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে বাংলাদেশ সাংবাদিক সংস্থা তানোর উপজেলা শাখার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি বকুল হোসেন, মডেল প্রেসক্লাবের সভাপতি আব্দুস সবুর, তানোর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক টিপু সুলতানসহ তানোরের কর্মরত সাংবাদিকরা।

Open photo

বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা গণতন্ত্র ও বাকস্বাধীনতার উপর নৃশংস আঘাত। তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকর করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট