1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
সর্বশেষ:
রাজশাহীর মোহনপুরে ইয়াবা ও জাল টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার বদরগঞ্জে বিভিন্ন ঘটনায় ২৪ঘন্টায়  ছয়জনের মৃত্যু কালীগঞ্জে ১৮শ’  প্রান্তিক  কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ রাজশাহীতে ১৪০০ পিস ট্যাপেন্টাডল ও অটোরিক্সাসহ ১জন গ্রেপ্তার  রূপসায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি পালিত সারিয়াকান্দি ফুলবাড়ী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা তারাজুল ইসলাম ফণি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় শিবগঞ্জে দেশীয় ফল উৎসব-২০২৬ অনুষ্ঠিত, দেশীয় ফলের পরিচিতি ও সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির আহ্বান দরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে পুনঃ তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করলেন একটি অসহায় পরিবার ভোলায় ফুটপাতের পাগলী মা হলেও বাবা হলোনা কেউ! দীর্ঘদিন ভোলা জেলার একমাত্র হাঁস প্রজনন খামারটি বন্ধে উদ্যেক্তরা হতাশ

তানোরে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল 

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মো: মমিনুল ইসলাম ইসলাম মুন, বিশেষ প্রতিনিধি : রাজশাহীর তানোরে ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস ও ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন উপলক্ষে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

জানা গেছে, ৫ আগষ্ট মঙ্গলবার উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে জেলা কৃষক দলের যুগ্ম-আহবায়ক আব্দুর রশিদের সঞ্চালনা এবং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এম এ মালেক মন্ডলের সভাপতিত্বে বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঁচন্দর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান মমিনুল হক মমিন এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সাবেক আহবায়ক ও বিআরডিবি’র চেয়ারম্যান আরশাদ আলী।

অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি ওমর আলী,কামারগাঁ ইউপি বিএনপির সভাপতি খলিলুর রহমান, সম্পাদক ডায়মন্ড সরদার,জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন, আনারুল ইসলাম মাস্টার,কাবিল উদ্দিন,আরশেদ আলীপ্রমুখ। এদিন আলোচনা সভার আগে জুলাই-আগস্ট আন্দোলনে সকল শহীদদের আত্মার মাগফিরাত  ও আহতদের আশুরোগ মুক্তি কামনায় দোয়া ও মিলাদ করা হয়।

এদিকে অনুষ্ঠানের সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন,আপনারা যারা রাতারাতি  কালো টাকা ও অবৈধ সম্পদের মালিক হয়ে রাজনৈতিক দুর্বৃত্তায়ন করে বলছেন ওমুক ভাই-তমুক ভাই ছাড়া বিএনপি অচল, তারা রাজনৈতিক অবার্চীন। তারা জুজুর ভয় দেখিয়ে বিএনপিকে কুক্ষিগত করতে চাই।

তিনি বলেন, রাজশাহী অঞ্চলে বিএনপির রাজনীতিতে অপ্রতিদন্দী নেতৃত্ব প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক নাই, শীষ মোহাম্মদ, এমরান আলী মোল্লা ও মোশারফ মাস্টারের মতো নেতৃত্ব। তাই বলে কি বিএনপি নাই ? বিএনপি দেশের একমাত্র রাজনৈতিক দল যেখানে মামা-খালু,ভাই-ভগ্নিপতি ইত্যাদি পরিচয়ে রাজনীতি করে না।#

এই সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট