1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
শিবগঞ্জে জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয় আনন্দ র‌্যালী - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

শিবগঞ্জে জুলাই -আগস্ট গণঅভ্যুত্থান ও বিজয় আনন্দ র‌্যালী

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩৫৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ মোঃ আব্দুল বাতেন শিবগঞ্জ থেকে: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বিকাল চারটায় (৬আগস্ট) বুধবার জুলাই মুক্তি দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য গণমিছিল অনুষ্ঠিত হয়। দুপুর থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা-কর্মী ও সমর্থকরা জাতীয় পতাকা , ব্যানার, ফেস্টুন ও ধানের শীষের প্রতীকের পতাকা নিয়ে মিছিল নিয়ে সমবেত হন শিবগঞ্জ উপজেলা চত্বরে উক্ত গণমিছিলটি শিবগনজ উপজেলা চত্বর থেকে শুরু হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবগঞ্জ বাজারস্থ মহিলা কলেজ এর সামনে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে বিভিন্ন স্লোগান দেন অংশগ্রহণকারীরা। গণ মিছিলে নেতৃত্ব দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাজাহান মিয়া।

মিছিল শেষে তিনিসংক্ষিপ্ত বক্তব্যে বলেন, বিগত ১৬ বছর আমরা হামলা-মামলার মধ্য দিয়ে গেছি। আল্লাহর রহমতে ৫ তারিখে এই বাংলাদেশ থেকে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আওয়ামী লীগ সরকার চিরতরেই নিষিদ্ধ হলো।এজন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ মার্কায় ভোট দিতে হবে।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আশরাফুল হক , উপজেলা সদস্য সচিব তোসিকুল আলম , পৌর বিএনপির আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা যুব দল নেতা আালী আহমেদ বাবু পৌর যুব নেতা আবুল বাশার, সমাবেশে উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দ সহ হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।#

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট