1. admin@sobujnagar.com : admin :
  2. sobujnoger@gmail.com : Rokon :
  3. saykotrajshahi2@gmail.com : Shazaman :
বাগমারায় বিএনপির জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালি - দৈনিক সবুজ নগর
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ:
প্রবীণ শিক্ষক আবু সাঈদ মাস্টার আর নেই শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসবের উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রাসিক প্রশাসক রিটন মহিষবাথান পূর্বপাড়া জামে মসজিদের উন্নয়ন কাজ ও ঈদগাহ পরিদর্শন শিবগঞ্জে পুলিশি অভিযানে অস্ত্রসহ দুই যুবক আটক: উদ্ধার পিস্তল, গুলি ও ম্যাগজিন নওগাঁর পত্নীতলায় নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিশাল বিক্ষোভ সমাবেশ সামন্তসেনা মাদ্রাসায় নবীন বরণ ও অবসরপ্রাপ্ত শিক্ষক সৈয়দ মিজানুর রহমানকে অশ্রুসিক্ত বিদায় নওগাঁর আত্রাইয়ে অস্থিতিশীলতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশের সাধারণ মানুষ কোনো অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না: ফজলুল হক মিলন এমপি ভোলায় পারিবারিক বিরোধে স্ত্রীকে এসিড নিক্ষেপ: স্বামী আটক এনসিপির ভোলা জেলার নতুন কমিটি ঘোষণার পরই সাংগঠনিক সম্পাদকের পদত্যাগ

বাগমারায় বিএনপির জুলাই গণঅভ্যুত্থানের বিজয় র‍্যালি

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৫০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

৥ নিজস্ব প্রতিবেদক: আজ মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১২ টায় ভবানীগঞ্জ পৌর বিএনপি, তাহেরপুর পৌর বিএনপি এবং উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই র‍্যালি অনুষ্ঠিত হয়।

“জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি পালন উপলক্ষে এ বিজয় র‍্যালিতে অংশগ্রহণ করেন বাগমারা উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

র‍্যালি শুরুর আগে ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, আজকের এই দিনে আওয়ামী দুঃশাসন, কোটা বিরোধী ও ক্যাম্পাস দখলের বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ায় গণ অভ্যুত্থানের মুখে হাসিনা সরকার পলায়ন করতে বাধ্য হয়। গণতন্ত্র পুনরুদ্ধারের এ আন্দোলনের চূড়ান্ত ফল পেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সরকার পতনের এই বিজয়ের এক বছর পূর্তি উপলক্ষ্যেই আজকের এ বিজয় র‍্যালি অনুষ্ঠিত হচ্ছে।

সংক্ষিপ্ত এ সমাবেশে বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে রাজনীতি করতে হবে। জনগণের সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে স্বৈরাচারী শাসনের পতন ঘটিয়ে সারা দেশ তথা বাগমারার নেতাকর্মীরা আজ ঐক্যবদ্ধ হয়েছে। ছাত্র- জনতার এই আন্দোলনের ফসল নস্যাৎ হতে দেওয়া যাবে না।

র‍্যালীতে অংশ গ্রহণ করেন, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মোঃ কামাল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও প্রবীণ রাজনীতিবিদ উপাধ্যক্ষ আব্দুস সোবহান,  উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক এবং নরদাশ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক মাষ্টার মোঃ আঃ গাফফার, তাহেরপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র শামসুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক আঃ আলীম (বাবু), রাজশাহী জেলা ওলামা দলের সভাপতি মাওঃ তাজ হোসেন।

উপস্থিত ছিলেন, গণিপুর ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট মনিরুজ্জামান রঞ্জু, শুভডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মোশাররফ হোসেন, গোবিন্দপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান হবির, বাসুপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা কৃষক দলের আহবায়ক প্রভাষক আব্দুল জলিল, উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি কছিমউদ্দিন জোয়ার্দার, সাফিক্স প্রি-ক্যাডেট ও কিন্ডার গার্টেন স্কুলের প্রধান শিক্ষক জাকিরুল ইসলামসহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

র‍্যালিটি উপজেলা সদর ভবানীগঞ্জের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এসে খাবার পরিবেশনের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। #

 

এই সংবাদটি শেয়ার করুন

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায় সিসা হোস্ট